পুরুলিয়া–মেদিনীপুর রুটে এবার এস.আর.টি (সারা)-র সুপার ফাস্ট সার্ভিস শুরু, যাত্রীদের মিলছে বাড়তি সুবিধা

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পুরুলিয়া–মেদিনীপুর: পুরুলিয়া (কেশিয়া মোড়) থেকে মেদিনীপুরের যাতায়াতে নতুন মাত্রা যোগ করেছে এস.আর.টি (সারা)-র সুপার ফাস্ট বাস সার্ভিস। WB 55D 4786 নম্বরের এই বাসটি বর্তমানে অস্থায়ীভাবে WB 55B 2345–এর পরিবর্তে চলাচল করছে। দীর্ঘ রুটে নির্ভরযোগ্য পরিষেবার কারণে ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই বাসটি। রোজকার অফিসগামী মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী — সকলের জন্যই এটি হয়ে উঠছে গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম।

এই রুটে যাত্রীরা পাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ স্টপেজের সংযোগ। বাসটি কেশিয়া মোড় থেকে ছেড়ে কুদা, মাঝিহিড়া, মানবাজার, খাতড়া, রাইপুর, শিলদা, বিনপুর, ঝাড়গ্রাম, সেবায়তন, ধেড়ুয়া, গুড়গুড়িপাল, রাঙামাটি সহ মোট প্রায় ৩০টিরও বেশি স্টপেজ স্পর্শ করে মেদিনীপুর পৌঁছায়। ফলে পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক গ্রামাঞ্চলের মানুষ সহজে শহরমুখী পরিবহনের সুবিধা পাচ্ছেন।

Advertisements
Call Advertisement Banner

প্রতিদিন সকাল 5:45 A.M–এ কেশিয়া মোড় থেকে বাসটি মেদিনীপুরের উদ্দেশ্যে ছাড়ে এবং দুপুর 1:10 P.M নাগাদ পৌঁছায়। বিপরীতে মেদিনীপুর থেকে রওনা হয় 1:35 P.M, এবং রাত 8:10 P.M–এ কেশিয়া মোড়ে পৌঁছায়। মাঝপথের গুরুত্বপূর্ণ জংশন যেমন মানবাজার, খাতড়া, হলুদকানালী, শিলদা ও ঝাড়গ্রাম—এসব স্থানে নির্দিষ্ট সময়সূচি মেনে বাসটি থামে, ফলে যাত্রীদের অনিশ্চয়তা অনেকটাই কমে।

ব্যস্ত এই রুটে নিয়মিত বাস সার্ভিস না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। সেখানে এস.আর.টি (সারা)-র এই সুপার ফাস্ট বাসটি যাত্রীদের কাছে নির্ভরযোগ্য সমাধান হিসেবে উঠে এসেছে। নিয়মিত সময় মেনে চলাচল, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দীর্ঘ রুটে স্থিতিশীল পারফরম্যান্স—সব মিলিয়ে বাসটি এখন যাত্রীদের প্রথম পছন্দের তালিকায়। পরিষেবা সংক্রান্ত প্রয়োজনে যাত্রীরা 8293576574 নম্বরে যোগাযোগ করতে পারেন।

Advertisements

বর্তমানে যাত্রীচাহিদা বাড়ায় এই রুটে স্থায়ীভাবে আরও বাস যুক্ত হওয়ার দাবি জোরদার হচ্ছে। আপাতত WB 55B 2345-এর পরিবর্তে বাসটি চললেও, যাত্রীরা আশা করছেন ভবিষ্যতে এই রুটে নিয়মিত ও নিরবিচ্ছিন্ন পরিষেবা আরও সহজ হবে।

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

মেদিনীপুর-খাতড়া-মানবাজার রুটে যাতায়াত করছেন? দেখে নিন ‘মা তালন্দময়ী’ বাসের...

Bus Route: আপনারা যারা প্রতিদিন মেদিনীপুর, খাতড়া বা মানবাজার...

বকেয়া ডিএ-র টাকা ছাড়া শুরু নবান্নের

DA News: ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের...

তৃণমূলের সময় শেষ, দাবি বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের

Election news: বাংলার ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে...

‘ছাপ্পা রুখতে পাখা-বেলন নিয়ে তৈরি থাকুন’ রঘুনাথপুরে মমতা

Election news: ভোটের মুখে রঘুনাথপুরের জনসভা থেকে মহিলা ভোটারদের...

গরম পড়তেই বিয়ারের দাম আবার বাড়ছে, যুদ্ধের উত্তাপে ঠান্ডা...

Beer Prices: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়তে চলেছে...

১০ লক্ষ টাকা ও দু’টি করে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা...

রানিগঞ্জের ধসপ্রবণ এলাকা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee।...

‘আমার ছেলেকে যে চাকরি দেবে তাকেই ভোট দেব’,TMC প্রার্থীর...

West Bengal Election 2026 : ভোটের প্রচারের মাঝেই হঠাৎ...