পুজোয় ঘুরতে গেলে আর চিন্তা নেই, আপনার ফাঁকা বাড়ি নজরে রাখবে পুলিশ!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পূর্ব মেদিনীপুর: পুজোর আনন্দে বাড়ি ফেলে ঘুরতে যাওয়া অনেকেরই অভ্যাস। কিন্তু সেই সঙ্গে থেকেই যায় একটাই চিন্তা — ফাঁকা বাড়িতে যদি চোর ঢুকে পড়ে! প্রতি বছর দুর্গাপুজোর মরসুমে বাড়ি ফাঁকা পেয়ে চুরির একাধিক ঘটনা ঘটে। আর সেই সমস্যার স্থায়ী সমাধানে এবার এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এক সাংবাদিক সম্মেলনে জানান, পুজোর সময় যাতে মানুষ নিশ্চিন্তে ঘুরতে যেতে পারেন, তার জন্য পুলিশ প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। যারা বাড়ি ফেলে বেড়াতে যাবেন, তারা যদি আগেভাগে স্থানীয় থানাকে জানান, তবে সেই বাড়ি পুলিশ পেট্রোলিংয়ের নজরদারির মধ্যে রাখা হবে।

Advertisements
Call Advertisement Banner

জেলা পুলিশ সুপার বলেন, “প্রতি বছর পুজোর সময় বাড়ি ফাঁকা পেয়ে চুরির ঘটনা ঘটে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অবস্থান জানিয়ে ফেলেন। এতে চোরদের কাজ সহজ হয়ে যায়। তাই এবার থেকে বাইরে গেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে বরং পাশের বাড়ির লোকজনকে জানিয়ে যান এবং থানাকেও খবর দিন। আমরা সেক্টরভিত্তিক পেট্রোলিং চালাব, যাতে প্রতিটি ফাঁকা বাড়ির দিকে নজর রাখা যায়।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, পুলিশকে আগে থেকে জানিয়ে গেলে অনেকটাই নিশ্চিন্তে পুজোর ছুটি উপভোগ করা যাবে।

Advertisements

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই পরিকল্পনা পুজোর সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের মানসিক শান্তিও ফিরিয়ে দেবে। তাই এবারের পুজোয় বাড়ি ফেলে বেড়াতে যাওয়ার আগে থানাকে একটা ফোন করে জানিয়ে যাওয়াই হতে পারে আপনার সম্পত্তি রক্ষার সহজতম উপায়।

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সন্ধ্যায় সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদী, থাকবেন না...

পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির প্রভাব নিয়ে দেশের শীর্ষ...

যুবসাথীর টাকা পাননি, কবে পাবেন বকেয়া? মুখ খুললেন খোদ...

Yubasathi: যুবসাথী প্রকল্পে আবেদন করেও এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা...

ফেসবুকে আলাপ, ঘর ছেড়ে ভিন রাজ্যে! গাইঘাটায় উদ্ধার আসামের...

ফেসবুকে আলাপ থেকে সম্পর্ক, আর সেই সূত্র ধরেই ঘর...

প্রেমের টানে ফের প্রেমিকের দুয়ারে নাবালিকা! পুরনো আতঙ্কে ‘হবু...

Sabang: প্রেম নাকি অন্ধ! সে সমাজ, নিয়মকানুন, এমনকী বয়সেরও...

২৫টি পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

West Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়...

সবংয়ে নাকা চেকিংয়ে ধরা পড়ল গোপন বিয়ে, নাবালিকা কনেকে...

ভোটের আগে কড়া নজরদারিতে ছিল পুলিশ। আর সেই নাকা...

Live: Dear Lottery Sambad 24.03.26 – আজকের ডিয়ার লটারি সংবাদ...

Lottery Sambad 24 03 26: আপনি কি আজকের নাগাল্যান্ড...