‘দেশে এলেই নাম কাটা…,’ মোদীকে SIR-তোপ মমতার

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Election News- ইদের সকালে কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee ফের SIR (Special Intensive Revision) ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন।

সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক নয়, সাধারণ মানুষের অধিকারের রক্ষার লড়াই। তাঁর কথায়, “একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, তার জন্য আমরা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দিল্লি গেছি, সুপ্রিম কোর্টে গেছি, প্রয়োজন হলে আরও দূর পর্যন্ত যাব।”

Advertisements
Call Advertisement Banner

মুখ্যমন্ত্রী আরো অভিযোগ করেন, ভোটার তালিকা নিয়ে অযথা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এবং অনেক জায়গায় মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, রাজ্য সরকার মানুষের পাশে আছে এবং কোনও বৈধ নাগরিকের অধিকার নষ্ট হতে দেওয়া হবে না।

এরপরই প্রধানমন্ত্রী Narendra Modi-কে কটাক্ষ করে বলেন, “বিদেশে গিয়ে একের পর এক দেশের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু দেশে ফিরে মানুষের নাম কাটার কথা মনে পড়ছে!”

Advertisements

বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, “বাংলাকে যারা টার্গেট করছে, মানুষই তাদের জবাব দেবে। আমাদের একটাই লক্ষ্য—বিজেপিকে সরিয়ে মানুষের অধিকার রক্ষা করা।”

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে ইদের মতো বড় মঞ্চ থেকে এই বার্তা দেওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। এতে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশেও স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

পেট্রোল, ডিজেলের উপর ১০ টাকা করে শুল্ক কমাল কেন্দ্র...

Petrol-Diesel Excise Duty: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই...

সন্ধ্যায় সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদী, থাকবেন না...

পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির প্রভাব নিয়ে দেশের শীর্ষ...

যুবসাথীর টাকা পাননি, কবে পাবেন বকেয়া? মুখ খুললেন খোদ...

Yubasathi: যুবসাথী প্রকল্পে আবেদন করেও এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা...

ফেসবুকে আলাপ, ঘর ছেড়ে ভিন রাজ্যে! গাইঘাটায় উদ্ধার আসামের...

ফেসবুকে আলাপ থেকে সম্পর্ক, আর সেই সূত্র ধরেই ঘর...

প্রেমের টানে ফের প্রেমিকের দুয়ারে নাবালিকা! পুরনো আতঙ্কে ‘হবু...

Sabang: প্রেম নাকি অন্ধ! সে সমাজ, নিয়মকানুন, এমনকী বয়সেরও...

২৫টি পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

West Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়...

সবংয়ে নাকা চেকিংয়ে ধরা পড়ল গোপন বিয়ে, নাবালিকা কনেকে...

ভোটের আগে কড়া নজরদারিতে ছিল পুলিশ। আর সেই নাকা...