Tutti Frutti Cake Recipe: ঘরোয়া বেকিংয়ের তালিকায় টুটি ফ্রুটি কেক একটি জনপ্রিয় নাম। রঙিন টুটি ফ্রুটি দিয়ে তৈরি এই কেকটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি খেতেও নরম ও সুস্বাদু। বিশেষ করে শিশুদের কাছে এই কেকের চাহিদা সব সময়ই বেশি। আজ পাঠকদের জন্য রইল ঘরেই সহজ উপায়ে টুটি ফ্রুটি কেক বানানোর রেসিপি।
Tutti Frutti Cake Recipe এর প্রয়োজনীয় উপকরণ
- ময়দা – ১½ কাপ
- ডিম – ৩টি
- গুঁড়ো চিনি – ১ কাপ
- সাদা তেল বা মাখন – আধা কাপ
- টুটি ফ্রুটি – আধা কাপ
- বেকিং পাউডার – ১ চা-চামচ
- ভ্যানিলা এসেন্স – ১ চা-চামচ
- গুঁড়ো দুধ – ২ টেবিল-চামচ
- লবণ – এক চিমটি
- তরল দুধ – ¼ কাপ (প্রয়োজন অনুযায়ী)

👩🍳 প্রস্তুত প্রণালী – Tutti Frutti Cake Recipe
১) শুকনো উপকরণ প্রস্তুত: প্রথমে একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, গুঁড়ো দুধ ও এক চিমটি লবণ একসঙ্গে চেলে নিন। এতে কেক আরও নরম ও স্পঞ্জি হবে।
২) টুটি ফ্রুটি প্রস্তুত: টুটি ফ্রুটির সঙ্গে এক চামচ শুকনো ময়দা ভালোভাবে মেখে নিন। এতে বেক করার সময় টুটি ফ্রুটি নিচে বসে যাবে না।
৩) ডিম ও চিনি ফেটানো: আলাদা পাত্রে ডিম ও গুঁড়ো চিনি নিয়ে ভালোভাবে ফেটান। মিশ্রণটি হালকা সাদা ও ঘন হলে তাতে তেল বা মাখন যোগ করুন।
৪) ফ্লেভার যোগ: এবার ভ্যানিলা এসেন্স দিয়ে আবার হালকা করে ফেটিয়ে নিন।
৫) ব্যাটার তৈরি: তরল মিশ্রণে ধীরে ধীরে শুকনো উপকরণ যোগ করুন। খুব জোরে না ফেটিয়ে আলতোভাবে একদিকে ঘুরিয়ে মেশান। ব্যাটার বেশি ঘন হলে অল্প অল্প করে দুধ দিন।
৬) টুটি ফ্রুটি মেশানো: এবার ব্যাটারে ময়দা মাখানো টুটি ফ্রুটি দিয়ে হালকা করে মিশিয়ে নিন। কিছু টুটি ফ্রুটি উপরে দেওয়ার জন্য রেখে দিন।

🍰 কেক বসানো ও বেক করা
১) মোল্ড প্রস্তুত: কেক মোল্ডে তেল মেখে বাটার পেপার বসান। বাটার পেপার না থাকলে ময়দা ছিটিয়ে অতিরিক্ত ঝেড়ে ফেলুন।
২) ব্যাটার ঢালা: ব্যাটার ঢেলে মোল্ড হালকা করে টোকা দিন, যাতে ভেতরের বাতাস বেরিয়ে যায়। ওপর থেকে বাকি টুটি ফ্রুটি ছড়িয়ে দিন।
৩) কড়াইতে বেক করার পদ্ধতি: একটি বড় কড়াই বা কুকারে স্ট্যান্ড বা বালি দিয়ে ১০ মিনিট গরম করুন। এরপর কেক মোল্ড বসিয়ে ঢেকে কম আঁচে ৪০–৫০ মিনিট বেক করুন।
৪) ওভেনে বেক করার পদ্ধতি: ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে প্রি-হিট করা ওভেনে ৩৫–৪০ মিনিট বেক করুন।
৫) চেক করা: টুথপিক ঢুকিয়ে বের করলে যদি পরিষ্কার আসে, তাহলে কেক তৈরি।

🍽️ পরিবেশন
কেক সম্পূর্ণ ঠান্ডা হলে মোল্ড থেকে বের করে টুকরো করে কেটে পরিবেশন করুন। এবং এয়ারটাইট কন্টেইনারে রেখে এই কেক কয়েক দিন প্রযন্ত ভালো রাখা যায়।

