Madhyamik Exam 2026: বাবার নিথর দেহ রেখে শুরু হয়েছিল যাত্রা, মাধ্যমিকের শেষ দিনে কৃতজ্ঞতায় সিক্ত সবংয়ের সেই সাহসী কন্যা

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অমিত খিলাড়ি, সবং: ভোরের সেই কান্নার রোল আর শ্মশানের নিস্তব্ধতা পেরিয়ে আজ শেষ হলো মধুমিতার জীবনের সবথেকে কঠিন মাধ্যমিক পরীক্ষা। যে কলম দিয়ে সাতদিন আগে সে তার বাবার শেষ বিদায়ের শোককে সাদা পাতায় বন্দি করেছিল, আজ সেই কলম থামল একরাশ প্রশান্তি আর লড়াইয়ের গল্প নিয়ে।

সবংয়ের সেই লড়াকু কিশোরী মধুমিতা কর, যার ছবি দেখে সেদিন চোখের জল ধরে রাখতে পারেনি গোটা বাংলা, আজ পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরিয়ে তার গলায় শোনা গেল এক অদ্ভুত দৃঢ়তা। মাধ্যমিকের শেষ পরীক্ষা দিয়ে বেরিয়ে মধুমিতা জানাল, প্রতিকূলতা পাহাড় সমান থাকলেও তার পরীক্ষাগুলো মোটামুটি ভালই হয়েছে। তবে আগামীর স্বপ্ন বা ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো বড় চিন্তাভাবনা সে করতে পারছে না, কারণ তার মাথার ওপর থেকে বাবার সেই আশীর্বাদের হাতটা যে চিরতরে সরে গেছে।

কিন্তু এই কঠিন সময় আর চরম বাস্তবতার সাথে লড়াই করার শক্তি সে একা পায়নি। মধুমিতা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছে তার নিজের স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে দশগ্রাম স্কুলের সেইসব শিক্ষকদের, যারা পরীক্ষা চলাকালীন তাকে কেবল ছাত্রীর চোখে দেখেননি বরং বাবার মতো স্নেহে আগলে রেখেছিলেন। পরিবারের দিদিরা আর প্রতিবেশীরাও যে এই কয়েকটা দিন তার মানসিক ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, সেকথা বলতে গিয়ে আজও গলা ধরে আসছে তার।

মধুমিতা জানে তার লড়াইটা মাত্র শুরু হলো, তবে শোকের পাহাড় ডিঙিয়ে পরীক্ষা শেষ করার এই সাহস তাকে আগামীর পথে অনেকটা এগিয়ে দেবে। এক বুক শূন্যতা আর বাবার স্মৃতিকে পাথেয় করেই এখন জীবনের অন্য এক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সবংয়ের এই হার না মানা মেয়েটি।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...