Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পে আবেদনের সংখ্যা ইতিমধ্যেই ৬০ লক্ষ ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ৬০ লক্ষ ৯৫ হাজার ১৮১টি আবেদন জমা পড়েছে।

শুধু বুধবারই নতুন করে যুক্ত হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার ৭১টি আবেদন। এই বিপুল সাড়া থেকেই স্পষ্ট, প্রকল্পটিকে ঘিরে যুবসমাজের আগ্রহ যথেষ্ট বেশি।

Advertisements
Call Advertisement Banner

গত ১৬ তারিখ থেকে শুরু হয়েছিল নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া। বৃহস্পতিবার ছিল আবেদনের শেষ দিন। তবে আবেদনের স্রোত দেখে মনে করা হচ্ছে, সময়সীমা বাড়ানো হতে পারে। যদিও এ বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে— ৬ লক্ষ ৯২ হাজার ২৮৩টি। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, যেখানে আবেদন জমা পড়েছে ৫ লক্ষ ৮১ হাজার ৫০৩টি। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা— ৪ লক্ষ ৬৩ হাজার ২১০টি আবেদন।

Advertisements

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পকে ঘিরে রাজ্যে জোর চর্চা শুরু হয়েছে। তবে প্রকল্পের বাস্তবায়ন, বাছাই প্রক্রিয়া এবং আর্থিক কাঠামো নিয়ে এখনও বিস্তারিত সরকারি ঘোষণা অপেক্ষায় রয়েছে।

এক নজরে জেলা ভিত্তিক পরিসংখ্যান – (Bekar Bhara District Wise Form Submitted)

  • উত্তর ২৪ পরগনা – ৪ লক্ষ ৬৩ হাজার ২১০
  • বাঁকুড়া – ৩ লক্ষ ৩৭৫
  • পুরুলিয়া – ২ লক্ষ ৯২ হাজার ৩৮৫
  • নদিয়া – ৩ লক্ষ ২২ হাজার ০২৯
  • হুগলি – ৩ লক্ষ ১৫ হাজার ৭২৮ 
  • পূর্ব বর্ধমান – ২ লক্ষ ৮৪ হাজার ৪০৩
  • পশ্চিম মেদিনীপুর – ২ লক্ষ ৯০ হাজার ৪৮৫ 
  • হাওড়া – ২ লক্ষ ৮৪ হাজার ৭৩৫
  • পূর্ব মেদিনীপুর – ৩ লক্ষ ২২ হাজার ৪০০
  • বীরভূম – ২ লক্ষ ৫৪ হাজার ৮৩২
  • জলপাইগুড়ি – ২ লক্ষ ৭২০
  • কোচবিহার – ২ লক্ষ ১৫ হাজার ১২৬
  • পশ্চিম বর্ধমান – ২ লক্ষ ২৬ হাজার ০৪৭
  • মালদহ – ২ লক্ষ ৭২ হাজার ৮৭৯
  • উত্তর দিনাজপুর – ১ লক্ষ ৮০ হাজার ১০২
  • দক্ষিণ দিনাজপুর – ১ লক্ষ ২০ হাজার ৪৯৪
  • কলকাতায় – ১ লক্ষ ৫১ হাজার ৬৩৩
  • আলিপুরদুয়ার – ১ লক্ষ ১১ হাজার ৩৫৮
  • দার্জিলিং – ১ লক্ষ ১০ হাজার ৭১৯
  • ঝাড়গ্রাম – ৮২ হাজার ৩৯৭ 
  • কালিম্পং – ১৯ হাজার ৩৩৮

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...