Aadhaar PAN card: ভারতে প্যান কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে Income Tax Department। আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে, যার ফলে PAN কার্ডের আবেদন ও সংশোধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বদল আসবে।
এখনও যারা নতুন করে PAN কার্ডের জন্য আবেদন করেননি বা সংশোধন করতে চান, তাঁদের জন্য হাতে রয়েছে সীমিত সময়। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত শুধুমাত্র আধার কার্ড দিয়েই PAN আবেদন করার সুবিধা মিলছে। তবে এরপর এই সুবিধা আর থাকবে না।
নতুন নিয়ম অনুযায়ী, ১ এপ্রিল থেকে PAN কার্ডের জন্য আবেদন বা সংশোধনের ক্ষেত্রে আধারের পাশাপাশি জন্মতারিখের প্রমাণপত্র বাধ্যতামূলক হবে। অর্থাৎ শুধুমাত্র Aadhaar দিয়ে আর PAN তৈরি করা যাবে না। এর ফলে আবেদন প্রক্রিয়া কিছুটা কড়াকড়ি হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, সরকার নতুন PAN আবেদন ফর্ম চালু করতে চলেছে। ১ এপ্রিল থেকে পুরনো ফর্ম আর গ্রহণ করা হবে না। ফলে নতুন নিয়ম মেনে আবেদন করতেই হবে সকলকে।
আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল—PAN কার্ডে নাম এখন থেকে সম্পূর্ণভাবে Aadhaar অনুযায়ীই থাকবে। নামের ক্ষেত্রে আলাদা তথ্য দেওয়ার সুযোগ থাকছে না।
নতুন নিয়মে জন্মতারিখের প্রমাণ হিসেবে একাধিক নথি গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে জন্ম সনদ, ভোটার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট সহ অন্যান্য সরকারি নথি।
অনলাইনে PAN কার্ডের জন্য আবেদন করা যাবে Protean eGov Technologies, UTI Infrastructure Technology And Services Limited বা CSC কেন্দ্রের মাধ্যমে।
সব মিলিয়ে বলা যায়, ৩১ মার্চের পর PAN আবেদন প্রক্রিয়া আরও কঠোর হতে চলেছে। তাই যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের জন্য এখনই সুযোগ—শুধুমাত্র Aadhaar দিয়ে সহজেই PAN বানানোর।

