রাহুলের মৃত্যুর প্রতি মুহূর্তের বর্ণনা পরিচালক শুভাশিসের

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অভিনেতা Rahul Arunoday Banerjee-র মর্মান্তিক মৃত্যুর পর একের পর এক তথ্য সামনে আসছে। এবার গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরলেন ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পরিচালক Shubhashis Mondal। তাঁর বক্তব্যে উঠে এসেছে, শুটিংয়ের পরিকল্পনার বাইরে গিয়ে সমুদ্রের দিকে এগিয়েছিলেন রাহুল নিজেই।

The Wall নিউজ চ্যানেলের প্রকাশিত তথ্য অনুযায়ী,পরিচালক জানান সেদিন দুপুর পর্যন্ত শুটিং চলার পর একদফা প্যাকআপ হয়। বেশিরভাগ শিল্পী কলকাতায় ফিরে গেলেও কিছু শট বাকি থাকায় রাহুল ও অভিনেত্রী Shweta থেকে যান। বিকেল প্রায় ৫টা নাগাদ তালসারি বিচে শুটিং শুরু হয়।

শুভাশিস মণ্ডলের কথায়, “শট অনুযায়ী রাহুলদার গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে ডায়লগ বলার কথা ছিল। কিন্তু হঠাৎই তিনি শটের বাইরে গিয়ে সমুদ্রের দিকে এগোতে থাকেন। আমরা বারবার বলেছিলাম, আর এগোবেন না—ওটা শটের অংশ নয়।”

Advertisements
Call Advertisement Banner

তিনি আরও জানান, প্রথমে গোড়ালি, তারপর ধীরে ধীরে কোমরসমান জলে চলে যান রাহুল। সেই সময় অভিনেত্রী শ্বেতার হাত ধরা ছিল তাঁর। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় ইউনিটের কয়েকজন সদস্য, যারা সাঁতার জানতেন, দ্রুত তাঁদের পিছনে এগিয়ে যান। আশেপাশে ছোট নৌকাও ছিল, সেগুলিও এগিয়ে আসছিল।

কিন্তু আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলেন রাহুল। “ওই অবস্থাতেই ও ডুবতে-ভাসতে থাকে এবং অনেকটা জল খেয়ে ফেলে,” বলেন পরিচালক। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।

Advertisements

প্রথমে জ্ঞান থাকলেও দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিচালকের কথায়, “শুনেছিলাম গাড়িতেও সেন্স ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পরেই ওঁকে মৃত ঘোষণা করা হয়।”

ঘটনার সময় অভিনেতা মদ্যপান করেছিলেন কিনা, সে বিষয়ে নিশ্চিত নন বলেই জানিয়েছেন পরিচালক। তবে তিনি স্পষ্ট করেন, “আমার শটে সমুদ্রে যাওয়ার কোনও অংশই ছিল না। গোড়ালি জলে দাঁড়িয়ে শট নেওয়ার কথা ছিল। কিন্তু সেখান থেকেই ও এগিয়ে যেতে থাকে—সমস্যাটা সেখানেই।”

এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা টলিউড। এক জনপ্রিয় অভিনেতার এমন অপ্রত্যাশিত পরিণতি এখনও বিশ্বাস করতে পারছেন না তাঁর সহকর্মীরা।

WhatsApp Channel Join Now
Priti
Priti
"নিউজ কন্টেন্ট লেখা আমার পেশা, কিন্তু প্রতিটি গল্পে আমি নিজের সৃজনশীল স্পর্শ রাখতে চেষ্টা করি। তথ্যের প্রতি যত্ন এবং শব্দের প্রতি ভালোবাসাই আমার শক্তি।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

খুব পছন্দের মানুষ…”—রাহুলের মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী

স্তব্ধ টলিউড। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা Rahul...

তালসারিতে শুটিংয়ের পর জলে তলিয়ে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয়...

Talasari: টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয়...

ভোটের ডিউটিতে ক্যারাম খেলায় মেতে জওয়ান! সিউড়ির ঘটনায় সাসপেন্ড...

Voting duty: ভোটের মুখে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বড়...

মেদিনীপুর-খাতড়া-মানবাজার রুটে যাতায়াত করছেন? দেখে নিন ‘মা তালন্দময়ী’ বাসের...

Bus Route: আপনারা যারা প্রতিদিন মেদিনীপুর, খাতড়া বা মানবাজার...

বকেয়া ডিএ-র টাকা ছাড়া শুরু নবান্নের

DA News: ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের...

তৃণমূলের সময় শেষ, দাবি বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের

Election news: বাংলার ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে...

‘ছাপ্পা রুখতে পাখা-বেলন নিয়ে তৈরি থাকুন’ রঘুনাথপুরে মমতা

Election news: ভোটের মুখে রঘুনাথপুরের জনসভা থেকে মহিলা ভোটারদের...