Pm Kisan 20th installment: আবারও দেশের কোটি কোটি কৃষকের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্র। কারণ এই শুক্রবারই প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকা পৌঁছে যাবে কৃষকদের অ্যাকাউন্টে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিহারের এক সরকারি সফর থেকে এই কিস্তি উদ্বোধন করবেন, আর সেই সময়েই হবে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার।
Pm Kisan installment
যোজনাটি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দেশের প্রায় ৯ কোটিরও বেশি কৃষক প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে পেয়ে এসেছেন। গত ২৪শে ফেব্রুয়ারিতেও ১৯তম কিস্তির সময় ভাগলপুর থেকে মোদী ২২ হাজার কোটি টাকা ট্রান্সফার করেছিলেন। এবারও সেই পরিমাণ টাকার কাছাকাছিই তহবিল বরাদ্দ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
আরো পড়ুন:- মেদিনীপুরের টোটো চালানো গৃহবধূ এখন আমেরিকার মঞ্চে! ১৩টি কলসির সাঁওতালি নাচে চমক!
তবে শুধু পুরনো কৃষকরাই নন—এবারের কিস্তিতে প্রায় ২০ হাজার নতুন কৃষককেও তালিকাভুক্ত করা হয়েছে, যাঁরা ই-কেওয়াইসি সময়মতো সম্পন্ন করেছেন। তাদের অ্যাকাউন্টে ঢুকবে Pm Kisan 20th installment।

Pm Kisan তালিকায় আপনার নাম কিভাবে চেক করবেন?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে আপনি ২০তম কিস্তির টাকা পাবেন কিনা তা জানতে, আপনি নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন।
১) প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কিষাণের অফিসিয়াল পোর্টালে যেতে হবে pmkisan.gov.in।
২) Beneficiary List অপশনে ক্লিক করুন।
৩) তারপর এখানে আপনার রাজ্য নির্বাচন করুন, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করুন।
৪) এর পরে, পুরো গ্রামের সুবিধাভোগীদের তালিকা খুলবে।
৫) এবার আপনি এতে আপনার নাম আছে কিনা চেক করতে পারবেন।
যদি এখানে আপনার নাম থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে।
২০১৯ সালে যোজনা চালুর পর থেকে এখনও পর্যন্ত মোট ৩.৬৮ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে দেশের কৃষকদের অ্যাকাউন্টে। অনেক কৃষকেরই মতে, এই সামান্য টাকাটাও সময়মতো এসে তাঁদের অনেকটা সাহায্য করে চাষের মরসুমে।

