সবংয়ে প্রচারে ঝড় অমল পান্ডার, ভোটের আগে ‘ভয়ের পরিবেশ’-এর অভিযোগ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

২৬ এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে সবং (Sabang) এর রাজনৈতিক লড়াই। তারই মধ্যে জোরকদমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী Amal Panda। বৃহস্পতিবার সকাল থেকেই একাধিক এলাকায় ঘুরে জনসংযোগ করেন তিনি।

প্রচারের শুরুতেই নারায়ণগড় অঞ্চলের কাপাসদা গ্রামের একটি মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন পদ্মপ্রার্থী। এরপর কাপাসদা, বিকল বার, ভঞ্জপুর, হরিহরপুর ও নারান বার-সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। বাড়ি বাড়ি গিয়ে দলের বার্তা তুলে ধরেন এবং ভোটের প্রচার চালান।

Advertisements
Call Advertisement Banner

তবে প্রচারের মাঝেই সামনে আসে অন্য ছবি। দিনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমল পান্ডা দাবি করেন, এলাকায় ‘ভয়ের পরিবেশ’ তৈরি হয়েছে। তাঁর কথায়, বহু মানুষ খোলাখুলি সমর্থন জানাতে ভয় পাচ্ছেন।

বিজেপি প্রার্থীর অভিযোগ, তিনি যেসব বাড়িতে প্রচারে যাচ্ছেন, সেখানকার বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করছেন—পরে তাঁদের ওপর চাপ বা হুমকি আসতে পারে। তাই অনেকেই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না।

Advertisements

এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে যদি এমন আতঙ্ক থাকে, তা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে— সেই প্রশ্নও উঠছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

পেট্রোল, ডিজেলের উপর ১০ টাকা করে শুল্ক কমাল কেন্দ্র...

Petrol-Diesel Excise Duty: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই...

সন্ধ্যায় সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদী, থাকবেন না...

পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির প্রভাব নিয়ে দেশের শীর্ষ...

যুবসাথীর টাকা পাননি, কবে পাবেন বকেয়া? মুখ খুললেন খোদ...

Yubasathi: যুবসাথী প্রকল্পে আবেদন করেও এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা...

ফেসবুকে আলাপ, ঘর ছেড়ে ভিন রাজ্যে! গাইঘাটায় উদ্ধার আসামের...

ফেসবুকে আলাপ থেকে সম্পর্ক, আর সেই সূত্র ধরেই ঘর...

প্রেমের টানে ফের প্রেমিকের দুয়ারে নাবালিকা! পুরনো আতঙ্কে ‘হবু...

Sabang: প্রেম নাকি অন্ধ! সে সমাজ, নিয়মকানুন, এমনকী বয়সেরও...

২৫টি পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

West Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়...

সবংয়ে নাকা চেকিংয়ে ধরা পড়ল গোপন বিয়ে, নাবালিকা কনেকে...

ভোটের আগে কড়া নজরদারিতে ছিল পুলিশ। আর সেই নাকা...