অমিত খিলাড়ি, সবং: পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বুড়াল হাট প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে দেখা গেল অন্যরকম আয়োজন। শুধু স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানোই নয়, কয়েকদিন আগে পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হওয়া বীর সেনানীদের প্রতিও জানানো হলো গভীর শ্রদ্ধা।
এদিন স্কুল প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রভাতফেরী, শহীদ বেদিতে মাল্যদান ও “অপারেশন সিন্দুর” তুলে ধরার মাধ্যমে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাড় সার্কেল ইন্সপেক্টর অতনু রাউত, বিদ্যালয়ের শিক্ষক শক্তিপদ ভূঁইয়া সহ স্থানীয় বিশিষ্টজনেরা। স্কুল চত্বর দেশপ্রেমের সুর ও দেশাত্মবোধক আবেগে মুখরিত হয়ে ওঠে।

