‘লক্ষ্মী এল ঘরে’—বেলদায় দ্বিতীয় কন্যা সন্তানের জন্মে ফুল-সাজানো গাড়িতে অভিনব বরণ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সামনে হঠাৎই লোকজনের চোখে পড়ল ফুলে সাজানো একটা প্রাইভেট গাড়ি। প্রথমে অনেকেই ভেবেছিলেন—হাসপাতালের ভেতরে বুঝি কোনও বিশেষ অনুষ্ঠান! পরে জানা গেল, আসল কারণ তার থেকেও বেশি সুন্দর। শাহ পরিবারে জন্ম নিয়েছে দ্বিতীয় কন্যা সন্তান, আর সেই আনন্দেই সারা গাড়ি ফুল দিয়ে সাজিয়ে নবজাতক ও মাকে বাড়ি নিয়ে যেতে এসেছেন পরিবারের সদস্যরা।

বেলদার মাইরাজ শাহ ও নাসিবুন খাতুনের বাড়িতে বৃহস্পতিবার সকালে এসেছে নতুন অতিথি। পাঁচ ভাইয়ের পরিবারে দ্বিতীয় কন্যা জন্মাতেই বাড়িতে উৎসবের পরিবেশ। গর্বিত বাবা-মা ঠিক করেন—এই আগমনকে তাঁরা সাধারণভাবে কাটাবেন না। তাই হাসপাতালেই ফুল দিয়ে সাজানো গাড়ি নিয়ে হাজির হন তাঁরা।

Advertisements
Call Advertisement Banner

হাসপাতালের কর্মী থেকে শুরু করে রোগীর আত্মীয়—সকলের মুখেই তখন বিস্ময়। আজকের দিনে যখন সমাজে মেয়েদের নিয়ে এখনও কত কুসংস্কার, কত অপমান, ঠিক সেই সময়ে এই পরিবারের এমন উদযাপন যেন আলাদা বার্তা দিল। এই বিষয়ে পরিবারেরই এক সদস্য বলেন, “মেয়ে মানেই লক্ষ্মী। ঘরে আলো নিয়ে আসে। তাই এইভাবে বরণ করে নিয়ে যেতে চেয়েছিলাম।”

নবজাতকের মা-বাবার চোখেমুখে গর্ব লুকোনো যায় না। বাড়িতে নাকি চলবে আরও ছোটখাটো আয়োজন। মানুষজনও খুশি—এমন ঘটনা সবসময় দেখা যায় না। কেউ কেউ আবার বলছেন, “এটা সমাজের জন্য বড় বার্তা। প্রতিটি মেয়ের জন্মে এই ভাবে সুন্দর উদযাপন হওয়া উচিত।”

Advertisements

আজকের দিনে কন্যারা শিক্ষায়, গবেষণায়, খেলাধুলায়—সব ক্ষেত্রেই দেশকে গর্ব দিচ্ছে। সেই বাস্তবতাকেই যেন নিজের বাড়িতে উৎসবের মতো করে স্বাগত জানাল বেলদার এই পরিবার।

WhatsApp Channel Join Now
Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...