Petrol-Diesel Excise Duty: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেলের ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, পেট্রোলের ওপর আবগারি শুল্ক প্রতি লিটারে ১৩ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করা হয়েছে। একইভাবে ডিজেলের ক্ষেত্রে শুল্ক ১০ টাকা থেকে শূন্যে নামানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে দেশে জ্বালানির দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থির থাকায় এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এছাড়াও এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর ক্ষেত্রেও নতুন শুল্ক কাঠামো চালু করা হয়েছে। প্রতি লিটারে ৫০ টাকার শুল্ক ধার্য করা হলেও বিভিন্ন ছাড়ের ফলে কার্যকর শুল্ক প্রায় ২৯.৫ টাকায় নেমে এসেছে।
The Government of India cuts the special additional excise duties on petrol to Rs 3 per litre from Rs 13 per litre and on diesel to Nil (Zero) from Rs 10 per litre pic.twitter.com/qCaNJlSF62
— ANI (@ANI) March 27, 2026
বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ইরান-ইজরায়েল সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে চাপ তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয়। ভারতও তার মোট তেল আমদানির একটি বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্ত তেল বিপণনকারী সংস্থাগুলোর ওপর চাপ কমাবে এবং আন্তর্জাতিক বাজারের প্রভাব কিছুটা হলেও সামাল দিতে সাহায্য করবে।

