Ahmedabad plane crash: আমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় বড় আপডেট সামনে এল। সূত্র অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, ব্ল্যাক বক্সটি বর্তমানে বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।
টেক অফের কিছুক্ষণের মধ্যেই জনবহুল এলাকায় একটি মেডিক্যাল কলেজ ও হস্টেলের ওপর ভেঙে পড়ে বিমানটি। প্রাণ হারিয়েছেন বহু যাত্রী ও স্থানীয় বাসিন্দা। দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক বক্সে থাকা ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেটা রেকর্ডার থেকেই মিলবে দুর্ঘটনার আসল কারণের ইঙ্গিত। কী কথা হয়েছিল শেষ দুই ঘণ্টায় ককপিটে, কেন নষ্ট হল নিয়ন্ত্রণ— এই প্রশ্নগুলোর উত্তর মিলতে পারে খুব শীঘ্রই।
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। Follow us

