লক্ষ লক্ষ টাকার তছরুপ! ডেবরার পোস্ট অফিস কেলেঙ্কারিতে বাড়ি থেকে গ্রেপ্তার পিয়ন

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অমিত খিলাড়ি, ডেবরা: ডেবরার সাইতল পোস্ট অফিসে লক্ষ লক্ষ টাকার আর্থিক তছরুপ কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হলেন মূল অভিযুক্ত পোস্ট অফিসের পিয়ন অমল দোলাই। তাঁকে মঙ্গলবার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডেবরা থানার পুলিশ। বুধবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। তদন্তে অগ্রগতি আনতে পুলিশি হেফাজতের আবেদন জানাবেন বলে খবর পুলিশ সূত্রে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার এই ঘটনার প্রতিবাদে ডেবরার সাইতল পোস্ট অফিস ঘিরে বিকেল তিনটা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ দেখান শতাধিক ক্ষুব্ধ গ্রাহক। তাঁদের অভিযোগ, কেউ ছাগল বিক্রি করে, কেউ বা জমি বেচে জীবনের সমস্ত সঞ্চয়ের টাকা জমা দিয়েছিলেন ওই পোস্ট অফিসে।

Advertisements
Call Advertisement Banner

আরো পড়ুন- ডেবরায় জাতীয় সড়কে লরি উলটে চাঞ্চল্য, অল্পের জন্য রক্ষা পেল চালক

কিন্তু আজ সেই টাকার কোনও হদিশ নেই। অভিযোগের মূল কেন্দ্র ছিলেন ওই পোস্ট অফিসের পিয়ন অমল দোলাই, যিনি নিয়মিত টাকা নিয়েও রসিদ দিতেন না এবং গ্রাহকদের পাসবুক পর্যন্ত নিজের কাছে রেখে দিতেন বলে জানা গেছে।

Advertisements

এর পর বিক্ষোভের প্রেক্ষিতে শতাধিক গ্রাহকের লিখিত অভিযোগ জমা পড়ে ডেবরা থানায়। অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে পুলিশ। এরপরই ধরা পড়েন পিয়ন অমল দোলাই। Follow me

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

পেট্রোল, ডিজেলের উপর ১০ টাকা করে শুল্ক কমাল কেন্দ্র...

Petrol-Diesel Excise Duty: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই...

সন্ধ্যায় সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদী, থাকবেন না...

পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির প্রভাব নিয়ে দেশের শীর্ষ...

যুবসাথীর টাকা পাননি, কবে পাবেন বকেয়া? মুখ খুললেন খোদ...

Yubasathi: যুবসাথী প্রকল্পে আবেদন করেও এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা...

ফেসবুকে আলাপ, ঘর ছেড়ে ভিন রাজ্যে! গাইঘাটায় উদ্ধার আসামের...

ফেসবুকে আলাপ থেকে সম্পর্ক, আর সেই সূত্র ধরেই ঘর...

প্রেমের টানে ফের প্রেমিকের দুয়ারে নাবালিকা! পুরনো আতঙ্কে ‘হবু...

Sabang: প্রেম নাকি অন্ধ! সে সমাজ, নিয়মকানুন, এমনকী বয়সেরও...

২৫টি পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

West Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়...

সবংয়ে নাকা চেকিংয়ে ধরা পড়ল গোপন বিয়ে, নাবালিকা কনেকে...

ভোটের আগে কড়া নজরদারিতে ছিল পুলিশ। আর সেই নাকা...