ডেবরায় ভয়াবহ পথদুর্ঘটনা! গাছের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত ৩

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Debra News; ফের বেপরোয়া গতির মাশুল দিতে হল প্রাণের ঝুঁকি দিয়ে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়কের আষাড়ী সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট কার। হাইরোড থেকে ছিটকে গিয়ে গাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আহত হয়েছেন তিনজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাইভেট কারটি ডেবরা থেকে কলকাতার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি ছিল অত্যধিক। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারান এবং মুহূর্তের মধ্যেই হাইরোড থেকে কার্যত উড়ে গিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার তীব্রতায় গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়িতে থাকা তিনজন যাত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, আহতদের নাম সঞ্জয় শাসমল (৩৩), দেবকুমার হাতি (২৮) এবং প্রণয় দাস (২৫)। সঞ্জয়ের বাড়ি পিংলা এলাকায়, অপর দু’জন ডেবরা থানা এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে এবং সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং অসাবধানতাই এই দুর্ঘটনার প্রধান কারণ। ঘটনার পর জাতীয় সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

ফের একবার বেপরোয়া গতি নিয়ে উঠছে প্রশ্ন—জাতীয় সড়কে নিয়ম না মানলে যে মুহূর্তের ভুলেই জীবন ও মৃত্যুর ফারাক হয়ে যেতে পারে, এই দুর্ঘটনা তারই আরেকটি নির্মম উদাহরণ।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...