Digitize Birth Certificate: পুরনো জন্ম সার্টিফিকেটকে ডিজিটাল করুন সহজেই

আপনার বা সন্তানের পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট কি এখনও আছে? পশ্চিমবঙ্গ সরকারের Janma Mrityu Tathya পোর্টালের মাধ্যমে সহজে ডিজিটাল করুন এবং সরকারি কাজে ব্যবহার করুন।

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Digitize Birth Certificate: আপনার বা সন্তানের জন্ম সার্টিফিকেট কি এখনও হাতে লেখা? সরকারি কাজে সমস্যায় পড়ছেন? স্কুল, কলেজ ভর্তি কিংবা আধার ও পাসপোর্ট – সব জায়গাতেই এখন বাধ্যতামূলক ডিজিটাল জন্ম সার্টিফিকেট। কিন্তু অনেকেই জানেন না, পুরনো হাতে লেখা সার্টিফিকেটকে অনলাইনে বা অফিসে ডিজিটাল করানো যায় কিভাবে।

তাহলে চিন্তার কোনো কারণ নেই আজ আমরা এনেছি সম্পূর্ণ প্রসেস – কোথায় যাবেন, কোন কাগজ লাগবে, কিভাবে আবেদন করবেন এবং ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করবেন। একদম সহজ ভাবে।

ডিজিটাল সার্টিফিকেট কেন জরুরি?

  1. সহজলভ্যতা: যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।
  2. সুরক্ষা: হারানো বা নষ্ট হওয়ার ভয় নেই।
  3. স্বচ্ছতা: QR কোড দিয়ে সত্যতা যাচাই করা যাবে।
  4. সর্বজনীন গ্রহণযোগ্যতা: স্কুল, কলেজ, পাসপোর্ট, আধার এবং সরকারি প্রকল্পে বাধ্যতামূলক।

আপনার সার্টিফিকেট ডিজিটাল কিনা যাচাই করুন

  1. পশ্চিমবঙ্গ সরকারী ওয়েবসাইট Janma Mrityu Tathya Portal খুলুন।
  2. ‘Citizen Services’ → ‘Birth’ ক্লিক করুন।
  3. ‘Check Status’ বা ‘Download Certificate’ নির্বাচন করুন।
  4. রেজিস্ট্রেশন নম্বর বা সন্তানের নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম দিয়ে সার্চ করুন।
  5. সার্টিফিকেট দেখা গেলে, বুঝবেন এটি ইতিমধ্যেই ডিজিটাল।

হাতে লেখা জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার অফলাইন পদ্ধতি

এই কাজ আপনি নিজে অনলাইনে করতে পারবেন না। আপনাকে সরাসরি পঞ্চায়েত বা পৌরসভার অফিসে যেতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে আপনার আসল হাতে লেখা সার্টিফিকেট আর বাবা-মায়ের পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার কার্ড)। ওখানে অফিসের কর্মীরা একটি ফর্ম (ফর্ম A) পূরণ করে নেবে।

Advertisements

প্রয়োজনীয় নথি

  • আসল ও জেরক্স পুরনো সার্টিফিকেট
  • বাবা-মায়ের সচিত্র পরিচয়পত্র
  • আবেদনকারীর পরিচয়পত্র
  • সক্রিয় মোবাইল নম্বর
  • আবেদনপত্র (অফিস থেকে সংগ্রহ করা ফর্ম)

ধাপগুলো

  1. নথি জমা দিন সংশ্লিষ্ট অফিসে।
  2. কর্মকর্তারা তথ্য যাচাই করে অনলাইনে আপডেট করবেন।
  3. মোবাইল নম্বরে কনফার্মেশন বার্তা আসবে।
  4. Janma Mrityu Tathya পোর্টাল থেকে ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করুন।

সুবিধা

  • ঘরে বসেই সার্টিফিকেট পেতে পারবেন
  • হারানো বা নষ্ট হওয়ার চিন্তা নেই
  • স্কুল, কলেজ, সরকারি কাজে সহজে ব্যবহারযোগ্য

Advertisements
Call Advertisement Banner

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"
10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...