খড়গপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা প্রাইভেট কারের

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর — খড়গপুরে জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে প্রাইভেট কার। দুমড়ে মুচড়ে গেলো প্রাইভেট কার! এবং হাসপাতালে চিকিৎসাধীন চালক!

মঙ্গলবার ভোরে ফের মর্মান্তিক দুর্ঘটনা ১৬ নম্বর জাতীয় সড়কে। খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া বাইপাসে একটি চার চাকার গাড়ি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে। কলকাতা থেকে বেলদার দিকে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা। ধাক্কার জেরে প্রাইভেট কারটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।

Advertisements
Call Advertisement Banner

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর লোকাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা তৎপরতার সঙ্গে গাড়ির মধ্যে আটকে পড়া চালককে উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এবং অপরদিকে দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট কারটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে, ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রতিদিনই এই জাতীয় সড়কের দুই পাশে সারি সারি দিয়ে দাঁড়িয়ে থাকে বিশালাকার ট্রাক। যার ফলে চলাচলকারী অন্যান্য গাড়িচালকরা অনেক বিপাকে পড়ে। কিন্তু সেই গাড়িগুলি সরানোর ক্ষেত্রে প্রশাসনের কোনও সক্রিয় ভূমিকা চোখে পড়ে না বলেই অভিযোগ।

Advertisements

স্থানীয়দের দাবি, অবিলম্বে জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলি সরানোর ব্যবস্থা করুক প্রশাসন। না হলে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনার সংখ্যা বাড়তেই থাকবে।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...