SIR issue: “একজন ভোটারের নাম বাদ গেলেই বিজেপি সরকার থাকবে না” হুঁশিয়ারি মমতার

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

SIR issue: SIR ফর্ম বিতরণ শুরুর সঙ্গে সঙ্গেই উতপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওরা যখন বাড়ি বাড়ি গিয়ে SIR ফর্ম বিলি করছেন, ঠিক সেই সময়ই কলকাতার রাস্তায় নেমে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ধর্মতলার আম্বেদকর মূর্তি থেকে শুরু হয়ে জোড়াসাঁকো পর্যন্ত সংবিধান হাতে পদযাত্রা করলেন মমতা। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সহ রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। রাস্তায় নেমে সাধারণ মানুষকেও তিনি আহ্বান জানালেন— “এই লড়াই শুধু তৃণমূলের নয়, এটা দেশের সংবিধান বাঁচানোর লড়াই।”

মিছিল শেষে বক্তৃতায় মমতা সরাসরি বিজেপিকে নিশানা করেন। তাঁর কথায়, “SIR-এর নামে ভয় দেখাচ্ছে বিজেপি। কেউ হকার, কেউ বা দিনমজুর— সবাই আতঙ্কে আছেন, নাম বাদ যাবে কিনা সেই চিন্তায়। কিন্তু মনে রাখবেন, বাংলার একজন ভোটারের নাম বাদ গেলেই এই বিজেপি সরকার আর থাকবে না।”

Advertisements

মমতা আরও বলেন, “বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি হয় না। আবার হিন্দি বা উর্দু বললেই কেউ পাকিস্তানি নয়। বিজেপির নেতারা অর্ধশিক্ষিত, এরা স্বাধীনতার ইতিহাসই জানে না।”

তাঁর দাবি, বিজেপি এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে আতঙ্ক ছড়াতে চাইছে। তিনি বলেন, “আমরা কোনও ভাবেই কারও নাগরিকত্ব বা ভোটের অধিকার কেড়ে নিতে দেব না। বাংলায় জন্মেছেন, বাংলায় থাকছেন, এই মাটির সন্তান আপনি— আপনিই ভোটার।”

তৃণমূল নেত্রীর কটাক্ষ, “২০২৪ সালের লোকসভা ভোটে আমরা পেয়েছি ৪০ শতাংশ ভোট, ওরা পেয়েছে ৩৯ শতাংশ। এখন দুই শতাংশ ভোটের জন্য বাংলায় সরকার গড়ার স্বপ্ন দেখছে! এই বিজেপি মূর্খতার স্বর্গে বাস করছে।”

Advertisements

তৃণমূলের এই প্রতিবাদে রাজ্যজুড়ে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। অন্যদিকে, বিজেপি পাল্টা দাবি করেছে— তৃণমূল ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। রাজ্য বিজেপির মুখপাত্র বলেন, “SIR বা ভোটার তালিকা আপডেটের প্রক্রিয়া সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়মে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে ভয়ের বাতাবরণ তৈরি করছেন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, SIR ইস্যু এখন কেবল প্রশাসনিক প্রক্রিয়া নয়, রাজ্যের আগামী নির্বাচনের অন্যতম রাজনৈতিক মঞ্চ হয়ে উঠেছে। মমতা যেখানে ভোটাধিকার রক্ষার প্রশ্ন তুলছেন, বিজেপি সেখানে এটিকে “ভোটব্যাংক রক্ষার নাটক” বলেই দেখছে।

Advertisements
Call Advertisement Banner

এই প্রেক্ষিতে এক রাজনৈতিক বিশেষজ্ঞের মন্তব্য— “মমতার ‘একজন ভোটারের নাম বাদ গেলেই সরকার ভাঙব’ বার্তা আসলে তৃণমূলের মূল ভোটার ঘাঁটিকে একত্রিত রাখার কৌশল। সামনে পঞ্চায়েত ও লোকাল বডি ভোট— তাই এই হুঁশিয়ারি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।”

Advertisements

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সাতসকালে বিস্ফোরণে কাঁপল পাইকপাড়া, উড়ে গেল ক্লাবের ছাদ

Kolkata: কলকাতার পাইকপাড়া এলাকায় শনিবার সকালে পরপর বিস্ফোরণে আতঙ্ক...

DA দিতে আরও সময় চাইল রাজ্য সরকার, ৩১ ডিসেম্বর...

বকেয়া মহার্ঘ ভাতা (DA) ইস্যুতে ফের নতুন করে বিতর্ক...

জন্মহার বাড়াতে নয়া উদ্যোগ! দুই বা তার বেশি সন্তান...

অন্ধ্রপ্রদেশ: ক্রমশ কমতে থাকা জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে...

মদ্যপ অবস্থায় দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা! ধরে ফেলে গণধোলাই...

Mahishadal: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ...

অনেক হলো জামাই আদর! ফাইনালে একাদশ থেকে বাদ অভিষেক...

T20 World Cup: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার কারণে...

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...