অমিত খিলাড়ি, পিংলা: গত কয়েকদিন আগে গুজরাটের সুরাটে কাজ করতে যান পিংলার (Pingla) ১০ পরিযায়ী শ্রমিক। অভিযোগ সেখানে বাংলাদেশী সন্দেহে গুজরাট পুলিশ তাদের উপর অত্যাচার করে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আজ সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে আসে নিজের বাড়ীতে। চিন্তামুক্ত হয় তাদের পরিবার পরিজন।
পরিযায়ী শ্রমিক সহ তাদের পরিবার ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে। ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন পিংলার বিধায়ক অজিত মাইতি। তিনি সর্বতোভাবে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

