Debra: বড়দিনে পুলিশের ‘সান্তা’ উপহার, ডেবরায় উদ্ধার হওয়া ৫০টি হারানো মোবাইল ফিরল মালিকদের হাতে

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Debra বড়দিন মানেই উৎসব আর উপহার। সাধারণত এই দিনে শিশুরা সান্তা ক্লজের কাছ থেকে উপহারের অপেক্ষায় থাকে। তবে এবছর পশ্চিম মেদিনীপুরের ডেবরায় দেখা গেল একেবারেই ভিন্ন ছবি, যেখানে পুলিশের ভূমিকাই যেন সান্তা ক্লজের মতো হয়ে উঠল। বড়দিনের সকালে হারিয়ে যাওয়া প্রায় ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল ডেবরা থানা।

ডেবরা থানায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেবরার এসডিপিও দেবাশিষ রায় এবং ডেবরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পলাশ কুইলা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তাঁদের হাত থেকেই একে একে হারানো মোবাইল ফোনগুলি ফিরে পান মালিকরা। দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান হওয়ায় খুশি ও আপ্লুত হয়ে পড়েন প্রাপকেরা।

Advertisements
Call Advertisement Banner

এই অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে ডেবরার গোলগ্রামের বাসিন্দা লক্ষীকান্ত মাঝির ঘটনা। জানা যায়, ২০২৪ সালে মুম্বাই থেকে বাড়ি ফেরার সময় নাগপুর স্টেশনে ট্রেনের সিটে ফোন চার্জে বসিয়েছিলেন তিনি। সেখান থেকেই হারিয়ে যায় তাঁর মোবাইল। দীর্ঘদিন কেটে যাওয়ায় ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন লক্ষীকান্তবাবু। কিন্তু পুলিশের তৎপরতায় প্রায় এক বছর পর ভিন রাজ্যে হারিয়ে যাওয়া সেই ফোনই আজ এসডিপিও এবং ওসি-র হাত থেকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, এই সাফল্যের নেপথ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ‘খোঁজ’। জেলা পুলিশের এই ওয়েবসাইটে অভিযোগ দায়ের করার পর জেলা পুলিশ এবং ডেবরা থানার পুলিশ যৌথভাবে তদন্ত চালায়। প্রযুক্তির সাহায্যে শুধু জেলার মধ্যেই নয়, ভিন রাজ্য থেকেও হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

Advertisements

বড়দিনের সকালে হারানো ফোন ফিরে পেয়ে ডেবরাবাসীর মুখে হাসি ফুটেছে। পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বেড়েছে বলে মত স্থানীয়দের।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...