Pm Kisan 20th installment: শুক্রবার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কিষাণ নিধির ২০তম কিস্তি!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Pm Kisan 20th installment: আবারও দেশের কোটি কোটি কৃষকের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্র। কারণ এই শুক্রবারই প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকা পৌঁছে যাবে কৃষকদের অ্যাকাউন্টে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিহারের এক সরকারি সফর থেকে এই কিস্তি উদ্বোধন করবেন, আর সেই সময়েই হবে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার।

Pm Kisan installment

যোজনাটি শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দেশের প্রায় ৯ কোটিরও বেশি কৃষক প্রতি কিস্তিতে ২ হাজার টাকা করে পেয়ে এসেছেন। গত ২৪শে ফেব্রুয়ারিতেও ১৯তম কিস্তির সময় ভাগলপুর থেকে মোদী ২২ হাজার কোটি টাকা ট্রান্সফার করেছিলেন। এবারও সেই পরিমাণ টাকার কাছাকাছিই তহবিল বরাদ্দ হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

আরো পড়ুন:- মেদিনীপুরের টোটো চালানো গৃহবধূ এখন আমেরিকার মঞ্চে! ১৩টি কলসির সাঁওতালি নাচে চমক!

Advertisements

তবে শুধু পুরনো কৃষকরাই নন—এবারের কিস্তিতে প্রায় ২০ হাজার নতুন কৃষককেও তালিকাভুক্ত করা হয়েছে, যাঁরা ই-কেওয়াইসি সময়মতো সম্পন্ন করেছেন। তাদের অ্যাকাউন্টে ঢুকবে Pm Kisan 20th installment।

Pm Kisan 20th installment: শুক্রবার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কিষাণ নিধির ২০তম কিস্তি!

Pm Kisan তালিকায় আপনার নাম কিভাবে চেক করবেন?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে আপনি ২০তম কিস্তির টাকা পাবেন কিনা তা জানতে, আপনি নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন।
১) প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী কিষাণের অফিসিয়াল পোর্টালে যেতে হবে pmkisan.gov.in
২) Beneficiary List অপশনে ক্লিক করুন।
৩) তারপর এখানে আপনার রাজ্য নির্বাচন করুন, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করুন।
৪) এর পরে, পুরো গ্রামের সুবিধাভোগীদের তালিকা খুলবে।
৫) এবার আপনি এতে আপনার নাম আছে কিনা চেক করতে পারবেন।
যদি এখানে আপনার নাম থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে।

Advertisements
Call Advertisement Banner

২০১৯ সালে যোজনা চালুর পর থেকে এখনও পর্যন্ত মোট ৩.৬৮ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে দেশের কৃষকদের অ্যাকাউন্টে। অনেক কৃষকেরই মতে, এই সামান্য টাকাটাও সময়মতো এসে তাঁদের অনেকটা সাহায্য করে চাষের মরসুমে।

Advertisements

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

DA দিতে আরও সময় চাইল রাজ্য সরকার, ৩১ ডিসেম্বর...

বকেয়া মহার্ঘ ভাতা (DA) ইস্যুতে ফের নতুন করে বিতর্ক...

জন্মহার বাড়াতে নয়া উদ্যোগ! দুই বা তার বেশি সন্তান...

অন্ধ্রপ্রদেশ: ক্রমশ কমতে থাকা জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে...

মদ্যপ অবস্থায় দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা! ধরে ফেলে গণধোলাই...

Mahishadal: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ...

অনেক হলো জামাই আদর! ফাইনালে একাদশ থেকে বাদ অভিষেক...

T20 World Cup: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতার কারণে...

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...