সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। অবশেষে প্রকাশ করা হয়েছে SSC GD Constable Notification 2025-2026, যেখানে মোট ২৫৪৮৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। কেন্দ্রের বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে চাকরির স্বপ্ন দেখছেন এমন প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ ডিসেম্বর ২০২৫ এবং চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। Pay Level – 3 (₹21,700 – ₹69,100) ছেলে-মেয়েরা উভয়ই অনলাইনে আবেদন করতে পারবে। তাই আজকের রিপোর্টে জানিয়ে দিচ্ছি — গুরুত্বপূর্ণ তারিখ, ভ্যাকান্সি, যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং সিলেকশন প্রসেসের সম্পূর্ণ তথ্য।
SSC GD Constable -এর পোস্টের নাম
এই নিয়োগ বিভিন্ন বাহিনীর জন্য প্রকাশ করা হয়েছে—
- BSF – Border Security Force
- CRPF – Central Reserve Police Force
- CISF – Central Industrial Security Force
- SSB – Sashastra Seema Bal
- ITBP – Indo-Tibetan Border Police
- AR – Assam Rifles
SSC GD Recruitment -এর শূন্যপদ
SSC GD Recruitment 2025-এর মোট শূন্যপদ ২৫৪৮৭টি। বাহিনী অনুযায়ী শূন্যপদের সংখ্যা—
- BSF – ৬১৬
- CISF – ১৪৫৯৫
- CRPF – ৫৪৯০
- SSB – ১৭৬৪
- ITBP – ১২৯৩
- AR – ১৭০৬
SSC GD Constable -এর শিক্ষাগত যোগ্যতা
এই চাকরির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাবে।
SSC GD Constable -এর বয়সসীমা
01-01-2026 অনুযায়ী (১৮-২৩) বছর। মিনিমাম ১৮ বছর বয়স হতে হবে এবং ২৩ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে। তবে SC, ST, OBC , ex-servicemen হলে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (SSC GD Online Apply 2025)
১) প্রথমে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২) যাদের লগইন আইডি নেই, তারা New Registration করে নিতে হবে।
৩) তারপর লগইন করে GD Constable-এর জন্য Apply অপশনে ক্লিক করতে হবে।
৪) ফর্মে নাম, ক্যাটাগরি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সেন্টার ইত্যাদি তথ্য দিতে হবে।
৫) নির্দিষ্ট সাইজের ফটো ও স্বাক্ষর আপলোড করার পর অনলাইনে পেমেন্ট করে ফর্ম সাবমিট করতে হবে।
৬) সাবমিটের পর Application Form-এর একটি প্রিন্ট আউট অবশ্যই রেখে দিন।
SSC GD Constable 2025 নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি হলো—
| গুরুত্বপূর্ণ তারিখ | |
| Application Start: | 01/12/2025 |
| Last Date to Application: | 31/12/2025 |
| Edit Window: | 08/01/2026 – 10/01/2026 |
| Tentative Exam Date: | Feb – April 2026 |
SSC GD Constable -এর সিলেকশন মোট চারটি ধাপে হবে—
- Computer Based Exam
- PET & PST
- Medical Examination
- Documents Verification
| গুরুত্বপূর্ণ লিংক | |
| SSC GD Constable Notification: | Download Now |
| SSC GD Online Apply Link: | Apply Now |
| আরো চাকরির খবর: | Click Here |

