‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে বড় আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। তিনি বলেন, “অনেকের ভোটাধিকার চলে গিয়েছে, আমি দুঃখিত। ১ কোটি ২০ লক্ষ লোকের নাম বাদ যেতে পারে। আমি সুপ্রিম কোর্টে লড়াই করেছি…”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কাজ শুরু হয়নি। ২৮ ফেব্রুয়ারি SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। সেই তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তাঁর দাবি, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’-র অজুহাতে গোপনে নাম বাদ দেওয়া হচ্ছে। এ দিন তিনি বলেন, “কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। সকলে তাঁদের গণতান্ত্রিক অধিকার পাক।”

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে SIR সংক্রান্ত নথি বিচারিক আধিকারিকরা খতিয়ে দেখছেন। বিপুল পরিমাণ তথ্য যাচাইয়ের কাজ চলছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রয়োজনে সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করা হতে পারে।

২৫ ফেব্রুয়ারি ভবানীপুরে জৈন মানস্তম্ভ ও সন্ত কুটিয়া গুরুদ্বার গেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। একই মঞ্চ থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাসও করেন তিনি।

তবে SIR তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন নজর ২৮ ফেব্রুয়ারির তালিকা প্রকাশের দিকে।

WhatsApp Channel Join Now
Priti
Priti
"নিউজ কন্টেন্ট লেখা আমার পেশা, কিন্তু প্রতিটি গল্পে আমি নিজের সৃজনশীল স্পর্শ রাখতে চেষ্টা করি। তথ্যের প্রতি যত্ন এবং শব্দের প্রতি ভালোবাসাই আমার শক্তি।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...

বালিচক উড়ালপুলে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, গুরুতর জখম শ্রমিক

Debra: পশ্চিম মেদিনীপুরের বালিচক উড়ালপুলে কাজ করতে গিয়ে গুরুতর...