SIR শুনানির শেষ দিন আজ, সবমিলিয়ে বাদ যেতে পারে ৬৩ লক্ষ নাম? চূড়ান্ত তালিকা নিয়ে জল্পনা

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার আজ শেষ দিন শুনানির। আর এই শেষ দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন—সবমিলিয়ে কত নাম বাদ যেতে চলেছে চূড়ান্ত তালিকা থেকে?

খসড়া তালিকায় ইতিমধ্যেই বাদ গিয়েছিল ৫৮ লক্ষ নাম। তার পরেও এখনও বহু ভোটার শুনানিতে হাজিরা দেননি। মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতর সূত্রে খবর, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ৫ লক্ষ ভোটার শুনানিতে উপস্থিত হননি। শনিবার শেষ দিনেও যদি তাঁরা হাজিরা না দেন, তবে তাঁদের নামও বাদ যেতে পারে তালিকা থেকে।

অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৬৩ লক্ষ নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শুনানিতে অনুপস্থিত ভোটারদের ঠিকানায় নোটিস পাঠিয়ে নাম বাদ যাওয়ার বিষয়টি জানানো হবে বলেও সূত্রের খবর।

Advertisements
Call Advertisement Banner

এখন প্রশ্ন—১৪ ফেব্রুয়ারি কি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা? বর্তমান সূচি অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও, সব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় কয়েকটি কেন্দ্রে সময়সীমা বাড়তে পারে। বিশেষ করে উত্তর কলকাতার চারটি বিধানসভা কেন্দ্রে শুনানির সময় বাড়ানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, মালদা ও কার্শিয়ং জেলাতেও সময়সীমা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় পিছিয়ে ১০ এপ্রিল করা হয়েছে। ফলে রাজ্যেও সূচি বদল হবে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।

Advertisements

ভোটের আগে এত বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার সম্ভাবনা ঘিরে স্বাভাবিকভাবেই তৎপর রাজনৈতিক দলগুলি। এখন নজর শেষ দিনের শুনানির দিকে—শেষ মুহূর্তে কতজন হাজিরা দেন, আর চূড়ান্ত তালিকায় কী ছবি উঠে আসে, সেটাই দেখার।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...