ডেবরায় প্রসাদ খেয়েই ভ্যাকসিন নিতে ছুটল ২২২ জন গ্রামবাসী! কিন্তু কেন?

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ডেবরা: গরুর মৃত্যু জলাতঙ্কে রোগেই কিনা, তা নিশ্চিত হয়নি। তবে, সেই গরুর দুধ থেকে তৈরি প্রসাদ খাওয়ায় গ্রামবাসীদের মধ্যে জলাতঙ্কের আতঙ্ক তৈরি হয়। ফলে জলাতঙ্ক রোগের টিকা নেওয়ার জন্য লম্বা ভিড় দেখা গেল স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। চাপে পড়ে স্বাস্থ্য দপ্তরের তরফেও গ্রামের ২২২ জনকেই দেওয়া হলো জলাতঙ্ক রোগের টিকা! ঘটনা ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ডেবরার পশং গ্রামে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পূর্নিমা পুজো উপলক্ষে চিঁড়ের সাথে কাঁচা দুধ মিশিয়ে প্রসাদ তৈরি করা হয় পশং গ্রামের হৃষিকেশ মাইতির বাড়িতে। সেই প্রসাদ খান পরিবারের মোট ১১ জন। হঠাৎই বৃহস্পতিবার রাতে হৃশিকেশ বাবুর বাড়ির গরু অসুস্থ হয়। তিনি স্থানীয় ডাক্তারকে ডাকেন। তিনি দেখে যানান, কি রোগ তাঁর পক্ষে বলা সম্ভব নয়।

Advertisements
Call Advertisement Banner
ডেবরায় প্রসাদ খেয়েই ভ্যাকসিন নিতে ছুটল ২২২ জন গ্রামবাসী! কিন্তু কেন?
নিজস্ব ছবি: গ্রামবাসীর লম্বা লাইন স্বাস্থ্যকেন্দ্রে।

শুক্রবার সকালে হৃশিকেশ বাবু স্থানীয় যে সমিতিতে দুধ দেন, সেখানে গিয়ে বিষয়টি জানান। সমিতি থেকে একজন পশু ডাক্তারের খোঁজ দেওয়া হয়। সেই ডাক্তারবাবুকে ফোন করলে তিনি বাড়িতে গিয়ে গরুটিকে দেখে বলেন, জলাতঙ্ক হয়েছে। ওইদিনই (শুক্রবার) রাতে গরুটি মারা যায়। পরের দিন, শনিবার গরুটিকে সমাধিস্ত করা হয়।

এরপরই গ্রামে ‘জলাতঙ্ক’ আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে মাইতি পরিবারের ১১ জন ডেবরা হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নেন। তারপরই গ্রামবাসীরা লম্বালাইন দিয়ে ছুটেন পাশের পশং স্বাস্থ্যকেন্দ্রে৷ সেখানেই প্রায় ২২২ জনকে ভ্যাকশিন দেওয়া হয়। যদিও, গ্রামের সকলেই সুস্থ আছেন। গ্রামবাসীদের দাবি, গ্রামের অনেকেই ওই গরুর দুধ খেয়েছেন। এমনকি রাসপূর্নিমার সময় গ্রামের সবাই ওই গরুর দুধ থেকে তৈরি প্রসাদই খেয়েছিলেন।

Advertisements
ডেবরায় প্রসাদ খেয়েই ভ্যাকসিন নিতে ছুটল ২২২ জন গ্রামবাসী! কিন্তু কেন?
নিজস্ব ছবি: ২২২ জনকে ভ্যাকসিন দিল স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, গরুর দুধ থেকে জলাতঙ্ক ছড়ায়, এখনও অবধি তেমন কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এমনকি, গরুটির মৃত্যুও জলাতঙ্ক রোগেই কিনা নিশ্চিত নয়। নেহাতই আতঙ্ক থেকে টিকা নেওয়ার হিড়িক! জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে শনিবার ডেবরা হাসপাতালে ভিড় করেন। তাঁদের বোঝানো যায়নি। সেজন্যই স্থানীয় পশং স্বাস্থ্যকেন্দ্রে টিকার ব্যবস্থা করা হয়।’

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...