ঘাটালের স্কুলে জন্মাষ্টমীর ছুটিতেও চলল পরীক্ষা! রবিবারও চলবে পরীক্ষা! কিন্তু কেন?

Follow
Follow

ঘাটাল: জন্মাষ্টমীর ছুটি। গোটা রাজ্যজুড়ে স্কুল-কলেজে তালা। কিন্তু পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দেখা গেল একেবারেই অন্য ছবি। ছুটির দিনেও খোলা স্কুল, চলছে পরীক্ষা। আর এই সিদ্ধান্তে কিন্তু খুশি অভিভাবকরা। কেন এমন উদ্যোগ? জানলে আপনিও অবাক হবেন।

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের আড়গোড়া ১ নম্বর চাতালে অবস্থিত যোগদা সৎসঙ্গ শ্রীযুক্তেশ্বর বিদ্যাপীঠ। প্রতি বছরই বন্যার জেরে জলমগ্ন হয়ে যায় এই স্কুল। এ বছরও আলাদা কিছু হয়নি। প্রায় দু’মাস ধরে ডুবে ছিল স্কুল চত্বর। আর সেই কারণে নির্ধারিত সময়ে দ্বিতীয় পার্বিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন নেওয়া যায়নি।

পর্ষদের নির্দেশ ছিল ১ থেকে ৮ অগস্টের মধ্যে পরীক্ষা শেষ করার। কিন্তু তখন গোটা স্কুল আর আশেপাশের এলাকা ডুবে থাকায় পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। অনেক স্কুলে যেখানে পড়ুয়ারা নৌকোয় চেপে পরীক্ষা দিতে গিয়েছে, সেখানে ঝুঁকি নিতে চাননি এই স্কুলের শিক্ষকরা।

আরো পড়ুন- গুরুতর আহত এক বৃদ্ধাকে কোলে তুলে নিয়ে অ্যাম্বুলেন্স এর দিকে দৌড়ন বেলদা থানার ওসি

অবশেষে জল কিছুটা নামতেই পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিলেন কর্তৃপক্ষ। আর সময়ের চাপ কাটাতেই ছুটির দিনগুলোকেই বেছে নেওয়া হলো। জন্মাষ্টমীর দিন, অর্থাৎ শনিবার— সরকারি ছুটির মধ্যেই স্কুলে বসল পরীক্ষা। রবিবারও পরীক্ষা চলবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির পড়ুয়ারা অংশ নিচ্ছে এই পরীক্ষায়।

Advertisements

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণবেন্দ্র দে জানালেন “স্কুল তখন পুরো জলে ডুবে ছিল। নৌকা নামানো হয়েছিল। ওই পরিস্থিতিতে পরীক্ষা নিলে পড়ুয়াদের প্রবল সমস্যায় পড়তে হতো। তাই প্রশাসন, শিক্ষা দপ্তর, স্কুল পরিচালন সমিতি, শিক্ষক-শিক্ষাকর্মী— সবার সঙ্গে কথা বলেই আমরা ছুটির দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি গর্বিত, আমার শিক্ষকরা ছুটির দিনেও দায়িত্ব নিয়ে পরীক্ষা নিচ্ছেন।”

অভিভাবকদের প্রতিক্রিয়া আরও স্পষ্ট। স্থানীয় অভিভাবক জগদীশ শাসমল বললেন “আমরা খুব খুশি। বাচ্চাদের পড়াশোনার স্বার্থেই পরীক্ষা ছুটির দিনে হচ্ছে। এতে তারা তৃতীয় পার্বিক পরীক্ষার আগেই প্রস্তুতি নিতে পারবে।”

মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান “পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।”

প্রতিবছরের মতো এ বছরও বন্যার কবলে ঘাটাল। তবে শিক্ষা যাতে না থেমে যায়, তার জন্য স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে অনেকেই ‘উদাহরণযোগ্য’ বলছেন। Follow me

Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...