ভয়াবহ পথ দুর্ঘটনা! যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী টিকারের মুখোমুখি সংঘর্ষ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পূর্ব বর্ধমান: বিকেলের ব্যস্ত সময়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমানের মেমারি। আজ সন্ধ্যা প্রায় পাঁচটা কুড়ি নাগাদ মেমারি থানার নিশঙ্করপুর বাস স্টপেজ এলাকায় যাত্রী বোঝাই একটি বাস ও টিকারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন অন্তত দশজন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের বক্তব, দুর্ঘটনার শব্দে মুহূর্তের মধ্যে চারপাশ কেঁপে ওঠে, ভেঙে পড়ে টিকারের সামনের অংশ, চিৎকার-চেঁচামেচিতে থমকে যায় গোটা রাস্তা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারির দিক থেকে যাত্রী বোঝাই বাসটি পাহাড়হাটির দিকে যাচ্ছিল। অপর দিকে পাহাড়হাটি থেকে আসা একটি টিকারও যাত্রী ভর্তি অবস্থায় মেমারির দিকে যাচ্ছিল। হঠাৎ নিশঙ্করপুর এলাকার বেকের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে বাস ও টিকার দু’টিই রাস্তার ধারে ছিটকে পড়ে।

Advertisements
Call Advertisement Banner

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মেমারি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস ও টিকার দু’টিকে ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরানো হয়, এবং যান চলাচল স্বাভাবিক করে।

Advertisements

এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যস্ত সময়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে — রাজ্যের বিভিন্ন সড়কে যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও সুরক্ষাবিধি মানা হচ্ছে কি না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, “রাস্তা সরু, দু’দিক থেকেই অতিরিক্ত গতিতে গাড়ি আসছিল। সামান্য একটু ভুলেই এই বিপর্যয়।”

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে দুই গাড়ির চালকের জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে।

WhatsApp Channel Join Now
Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...

গোপীবল্লভপুরে তৃণমূলে ধাক্কা, দেড়শো পরিবার বিজেপিতে যোগ

Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের...

নববর্ষের দিন থেকেই ঝাড়গ্রামে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী...

Jhargram: নববর্ষের সকাল থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোপীবল্লভপুর...

‘সবার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর গাড়িও চেক হবে’  মমতা

ভোটের মুখে উত্তরবঙ্গের ইসলামপুরে জনসভা থেকে ফের কেন্দ্র ও...

নাবালিকাদের ফাঁদে ফেলে যৌন হেনস্থা, শতাধিক ভিডিও উদ্ধার

মহারাষ্ট্রের অমরাবতীতে এক ভয়ংকর যৌন নির্যাতন চক্রের পর্দাফাঁস করল...

‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন’ – রাহুল গান্ধী

Election news: উত্তরবঙ্গের মাটি থেকেই বিধানসভা ভোটের প্রচারে ঝাঁপিয়ে...

মায়ের আরোগ্য কামনায় ৪ কিমি দণ্ডি কেটে কেদার চপলেশ্বর...

মায়ের জীবন বাঁচাতে ৪ কিলোমিটার দণ্ডি ছেলের! ৭০০ বছরের...