SIR মামলায় বড় রায়! ২০১০-এর পর ইস্যু OBC সার্টিফিকেট মান্য নয়

Follow
Follow

OBC Certificate ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে এবার কড়া ও স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০১০ সালের পর ইস্যু হওয়া কোনও OBC সার্টিফিকেট এসআইআর শুনানিতে গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে যেসব ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, সেগুলি কোনওভাবেই এই প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে আলোচনা।

নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, ২০১০ সালের পর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত ইস্যু হওয়া সমস্ত OBC সার্টিফিকেট কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল। সেই আদালতের রায় মেনেই এসআইআর শুনানিতে ওই সার্টিফিকেটগুলি গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, কমিশন জানিয়েছে যে ২০২৫ সালের ১২ জুন রাজ্য সরকারের প্রকাশিত নতুন OBC তালিকাই শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ায় বিবেচিত হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে খবর, এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে— বাতিল হওয়া OBC সার্টিফিকেট কোনওভাবেই গ্রহণযোগ্য নয়, শুনানির সময় কেবল বৈধ ও আদালতসম্মত নথিই বিবেচিত হবে।

Advertisements

কী বলেছিল হাইকোর্ট?

২০২৪ সালের ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০১০-এর পর ইস্যু হওয়া সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করতে হবে। OBC তালিকা তৈরির ক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সমীক্ষা বাধ্যতামূলক সেই সমীক্ষা ছাড়াই বহু জনগোষ্ঠীকে OBC তালিকাভুক্ত করা হয়েছে এই কারণেই পুরনো তালিকা বাতিল করে নতুন করে সমীক্ষা চালিয়ে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়।

কতগুলি জনগোষ্ঠী ছিল?

হাইকোর্টের নথি অনুযায়ী—

  • ২০১০ সালের আগে পশ্চিমবঙ্গে ৬৬টি জনগোষ্ঠী OBC হিসেবে স্বীকৃত ছিল
  • বাম আমলে যুক্ত হয় আরও ৪২টি জনগোষ্ঠী
  • তৃণমূল সরকারের আমলে যুক্ত হয় ৩৫টি জনগোষ্ঠী

তবে এই পরবর্তী সংযোজনের ভিত্তিতে ইস্যু হওয়া সার্টিফিকেটই বাতিল করে দিয়েছিল আদালত। সেই কারণেই এবার এসআইআর প্রক্রিয়ায় সেগুলি গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন।

সব মিলিয়ে, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে এই নির্দেশ রাজ্য রাজনীতিতে এবং প্রশাসনিক স্তরে নতুন করে প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Priti
Priti
"নিউজ কন্টেন্ট লেখা আমার পেশা, কিন্তু প্রতিটি গল্পে আমি নিজের সৃজনশীল স্পর্শ রাখতে চেষ্টা করি। তথ্যের প্রতি যত্ন এবং শব্দের প্রতি ভালোবাসাই আমার শক্তি।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...