BLO দায়িত্ব পেয়ে স্ত্রীর নাম কেটে দেওয়ার অভিযোগ স্বামী বিরুদ্ধে

Follow
Follow

BLO: ভোটার তালিকা সংশোধন—যেখানে রাজনৈতিক নিরপেক্ষতা, কঠোর নথিপরীক্ষা ও প্রশাসনিক সততার প্রশ্ন জড়িয়ে থাকে—সেই কাজই এলোমেলো করে দিল ব্যক্তিগত প্রতিহিংসা। মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পিল্কি গ্রামে উঠে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। সেখানে স্বামী–স্ত্রীর দাম্পত্য অশান্তির প্রতিশোধ নিতে স্ত্রীকে “মৃত” দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন স্বামী, তিনি আবার ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও!

ঘটনার কেন্দ্রবিন্দু প্রভাকর মণ্ডল, পেশায় পার্শ্বশিক্ষক এবং দীর্ঘদিন ধরে সাগরদিঘির ১৪৯ নম্বর বুথে বিএলও হিসেবে কর্মরত। স্ত্রী টুম্পা দাস মণ্ডলের সঙ্গে তাঁর বিবাহিত জীবনে দীর্ঘদিন ধরেই অশান্তি। এমনকি দেড় বছর আগে নির্যাতন ও কলহের জেরে টুম্পা পাঁচ বছরের সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হন। পুলিশ, আদালত—সব চেষ্টা করেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিবাহবিচ্ছেদের মামলাও এখনো চলছে।

এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি টুম্পাদেবী জানতে পারেন—ভোটার তালিকায় তাঁর নামের পাশে লেখা “ই”—অর্থাৎ “Expired”, মৃত!
অবাক নয়, বিস্মিত হয়ে তিনি প্রশাসনে লিখিত অভিযোগ জানান। কারণ ২০০২ সালে তাঁর বয়সে ভোটাধিকার না থাকলেও বর্তমান তালিকায় তিনি জীবিত ভোটার হিসেবে আছেন—এটাই স্বাভাবিক। কিন্তু তাঁকে মৃত দেখানো—এ সরাসরি প্রতিহিংসার ইঙ্গিতই দেয়।

টুম্পাদেবীর অভিযোগ, “দাম্পত্য অশান্তির বদলা নিতে স্বামীই ইচ্ছে করে আমার নাম ‘মৃত’ দেখিয়েছে। আমাকে ভোটদানের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা।”

Advertisements

এদিকে প্রভাকর মণ্ডল কিন্তু নীরব। কিন্তু প্রশাসন নড়েচড়ে বসেছে। সাগরদিঘির বিডিও শতাংশুনাথ চক্রবর্তী জানিয়েছেন— “প্রাথমিক তদন্তেই স্পষ্ট হয়েছে, টুম্পাদেবী জীবিত থাকা সত্ত্বেও তাঁকে ‘মৃত’ দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। এআরও-র তরফে বিএলওকে ‘কারণ দর্শানো নোটিস’ জারি করা হচ্ছে।” টুম্পা দাসকে প্রশাসন ইতিমধ্যেই জানিয়েছে—কীভাবে পুনরায় নিজের নাম ভোটার তালিকায় আনতে হবে।

অর্থাৎ এই নিয়ে প্রশাসন বিষয়টিকে মোটেও ‘ছোটখাটো ভুল’ বলে দেখছে না। কাজের দায়িত্বে থেকে ব্যক্তিগত প্রতিহিংসা রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ায় ঢুকিয়ে দেওয়া একটি গুরুতর অপরাধ।

অপরদিকে স্থানীয় মানুষের বক্তব্য— “যে নিজের স্ত্রীকে ব্যক্তিগত রাগে ভোটার তালিকায় ‘মৃত’ বানিয়ে দিতে পারে, সে সার্বিকভাবে কতটা নিরপেক্ষভাবে ভোটার তালিকা তৈরি করতে পারে? তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে ”

Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

৫ নভেম্বর ৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা?...

রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

দীঘা ঢোকার মুখে বিকল তাম্রলিপ্ত, মাঝরাস্তায় আটকে ট্রেন!

Digha News: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল...

মোবাইলে সিস্টেম আপডেট হতেই বিপত্তি? PNB অ্যাকাউন্ট থেকে উধাও...

Chandrakona Cyber Fraud: মোবাইলে আচমকা ‘সিস্টেম আপডেট’ শুরু হওয়ার...

স্কুলে ফিরছে পাশ-ফেল? মোবাইল নিষিদ্ধের পক্ষে শুভেন্দু

West Bengal Pass Fail System: স্কুলে ফের পাশ-ফেল প্রথা...

হিন্দু দেবদেবী, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্টের অভিযোগ, দাঁতনে গ্রেফতার কনটেন্ট...

Dantan: হিন্দু দেবদেবী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের...

সবংয়ে টোটো থেকে উদ্ধার ৩ গরু, পাচারের অভিযোগে আটক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে টোটোতে...

‘কেউ কথা রাখেনি!’ নিরাপত্তা নিয়ে ক্ষোভ শিউলি সাহার, কেশপুরে...

Seuli Saha: রাজনৈতিক শিবির বদলের পরও কি স্বস্তিতে নেই...