তৃণমূলের সময় শেষ, দাবি বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Election news: বাংলার ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে শাসকদলকে সরাসরি নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি Samik Bhattacharya। তাঁর সাফ দাবি, “তৃণমূলের সময় শেষ, এবার বাংলায় বিজেপির সরকার গড়বে।”

এর আগে দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah তৃণমূল সরকারের বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট পেশ করেন। সেই আবহেই শমীকের আক্রমণের সুর আরও তীব্র হয়।

ভোটার তালিকা ইস্যুতে তিনি বলেন, নির্ভুল ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। কিন্তু বাংলায় সেই প্রক্রিয়ায় বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, অন্য রাজ্যে সহজেই এই কাজ সম্পন্ন হলেও বাংলায় জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হচ্ছে—যা অত্যন্ত লজ্জাজনক।

Advertisements
Call Advertisement Banner

রামনবমীর মিছিল প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, এ বছর তুলনামূলক কম অশান্তি হলেও পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী Mamata Banerjee বাংলাকে ‘টার্গেট’ করার অভিযোগ তুলেছিলেন। তার জবাবে শমীক বলেন, “এখন বাংলায় নতুন স্লোগান—জনতা বনাম মমতা। মানুষ সব বুঝে গিয়েছে।”

Advertisements

অমিত শাহকে আক্রমণের জবাব দিতে গিয়ে তিনি বলেন, “স্বাধীন ভারতের অন্যতম সেরা ভোট কৌশলী অমিত শাহকে ভয় পাচ্ছে বিরোধীরা।”

অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee বীরভূমের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “বিজেপি ধর্মের রাজনীতি করে, আর তৃণমূল কাজের রাজনীতি করে।”

সব মিলিয়ে, ভোটের আগে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হচ্ছে। একদিকে বিজেপির আত্মবিশ্বাসী সুর, অন্যদিকে তৃণমূলের পাল্টা বার্তা—লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা স্পষ্ট।

WhatsApp Channel Join Now
Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

মেদিনীপুর-খাতড়া-মানবাজার রুটে যাতায়াত করছেন? দেখে নিন ‘মা তালন্দময়ী’ বাসের...

Bus Route: আপনারা যারা প্রতিদিন মেদিনীপুর, খাতড়া বা মানবাজার...

বকেয়া ডিএ-র টাকা ছাড়া শুরু নবান্নের

DA News: ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের...

‘ছাপ্পা রুখতে পাখা-বেলন নিয়ে তৈরি থাকুন’ রঘুনাথপুরে মমতা

Election news: ভোটের মুখে রঘুনাথপুরের জনসভা থেকে মহিলা ভোটারদের...

গরম পড়তেই বিয়ারের দাম আবার বাড়ছে, যুদ্ধের উত্তাপে ঠান্ডা...

Beer Prices: মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়তে চলেছে...

১০ লক্ষ টাকা ও দু’টি করে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা...

রানিগঞ্জের ধসপ্রবণ এলাকা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee।...

‘আমার ছেলেকে যে চাকরি দেবে তাকেই ভোট দেব’,TMC প্রার্থীর...

West Bengal Election 2026 : ভোটের প্রচারের মাঝেই হঠাৎ...

পেট্রোল, ডিজেলের উপর ১০ টাকা করে শুল্ক কমাল কেন্দ্র...

Petrol-Diesel Excise Duty: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই...