SIR এনুমারেশন ফরম কীভাবে পূরণ করবেন — অনলাইন ও অফলাইনের সম্পূর্ণ গাইড

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

SIR Enumeration Form: পশ্চিমবঙ্গে ২০২৫-এর ভোটার যাচাই ও SIR (Summary Revision) প্রক্রিয়া শুরু হচ্ছে — ৪ নভেম্বর থেকে BLO বা বুথ লেভেল অফিসারবাসি বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফরম (Enumeration Form) পৌঁছে দেবেন। এই ফরম পূরণ করে BLO-র কাছে জমা দিতে হবে; পুরো কর্মসূচি চলবে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। নিচে স্টেপ-বাই-স্টেপ সবকিছুই দেখানো আছে — কী লিখবেন, কী করবেন না, অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কোন ডকুমেন্ট দরকার হবে ইত্যাদি।

এনুমারেশন ফরম হাতে পেলে কী করবেন — অফলাইন ফিলাপের নিয়ম

BLO আপনার ঘরে এসে দুই কপি করে এনুমারেশন ফরম দেবেন; ফরমটিতে সাধারণত বুথ নম্বর, ছবি পার্ট নম্বর ইত্যাদি প্রিন্ট থাকবে। ফরমের প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে পূরণ করুন — ভুল তথ্য দিলে পরে সমস্যা হতে পারে। ফরমেই লেখা কলামগুলো সাধারণত হলো — আবেদনকারীর নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর, বাবা-মায়ের নাম ও এপিক নম্বর (যদি থাকে), স্বামী/স্ত্রীর নাম ও এপিক নম্বর (যদি থাকে), এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে। যদি পরিবারের কারও নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকে, সেই তথ্য ফরমে দিতে হবে।

এরপর প্রতিটি এনুমুরেশন ফর্মে লেখা রয়েছে “আবেদনকারী সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি” তার নিচে ফ্রম জমা নেওয়ার পর BLO কে স্বাক্ষর করতে হবে। দু কপি এনুমুরেশন ফর্ম দেওয়া হবে ভোটারদেরকে যার মধ্যে একটি ফর্ম বিএলও জমা নিয়ে নেবেন এবং অন্য আরেকটি কপি রিসিভ করে নিজের কাছে রেখে দেবেন। সেখানেও বি এল ও এর সই করা থাকবে।

Advertisements
Call Advertisement Banner

এক্ষেত্রে জেনে নিন, এনুমুরেশন ফর্ম ফিলাপ করে জমা নেওয়ার জন্য একাধিকবার ভোটারের বাড়ি যাওয়া নির্দেশ রয়েছে BLO-দের। তবে চাইলে কোনো ভোটার সরাসরি কমিশন অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারবেন, এ রাজ্যের কথা ভেবে বাংলা ভাষাতেও এই এনুমুরেশন ফর্ম ছাপা হয়েছে। তবে যদি SIR Enumeration Form ফিলাপে কোন সমস্যা হলে, এই ফর্মে বি এলও দের মোবাইল নম্বর দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন।

আরো পড়ুন: WB 2002 Voter List Download: পশ্চিমবঙ্গের ২০০২ ভোটার লিস্ট ডাউনলোড করুন

Advertisements

যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম আছে, তাদের জন্য সুবিধা হলো — SIR প্রক্রিয়ায় অতিরিক্ত ডকুমেন্ট দেখানোর প্রয়োজন নেই। BLO মোবাইল অ্যাপে বা অফিসিয়াল যাচাইয়ের মাধ্যমে ২০০২-লিংক চেক করে নিলে সেই ভোটারের জন্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

অনলাইনে কিভাবে এনুমারেশন ফরম ফিলআপ করবেন?

যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন, তাদের জন্য CEO West Bengal-এর ওয়েবসাইটে রাজ্যভিত্তিক এনুমারেশন ফরম উপলব্ধ থাকবে। অনলাইনে আবেদন করতে হলে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন:
১) প্রথমে সাইন-আপ করতে হবে মোবাইল নাম্বার ব্যবহার করে।
২) এরপর আপনার EPIC নম্বর দিয়ে নিজের তথ্য ফেচ করান।
৩) ফর্ম পূরণ করার আগে পাসপোর্ট সাইজ ছবির স্ক্যান কপি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস হাতে রাখুন।
৪) অনলাইনে সমস্ত কলাম পূরণ করে স্বাক্ষর করা সাদা পেজ স্ক্যান করে আপলোড করুন এবং ‘Submit’ বাটনে ক্লিক করুন।
৫) এর পর অনলাইনে ডিক্লারেশন পৃষ্ঠায় আপনাকে অতিরিক্ত কিছু অপশন সিলেক্ট করতে বলা হবে — বিশেষত এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে:
৬) ২০০২ সালের ভোটার তালিকায় যদি বাবা-মায়ের নাম থাকে তাহলে সংশ্লিষ্ট স্ক্রিনশট/কপি আপলোড করতে হবে;
৭) আর যদি ২০০২ তালিকায় কোনো নাম না থাকে তবে নির্বাচন কমিশন যে ১১ টির মধ্যে যে কোনও একটি ডকুমেন্ট নির্দেশ করেছে, সেই ডকুমেন্ট আপলোড করতে হবে।
৮) সব শেষে আবেদন সাবমিট করুন।

FAQ’s

SIR এনুমারেশন ফরম কখন বাড়িতে পৌঁছবে?

BLO-রা ৪ নভেম্বর থেকে ঘরে ঘরে এনুমারেশন ফরম পৌঁছে দেবেন। এবং পুরো প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...