বাড়িতে ঢুকলো বাস! সাত সকালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ৫

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পূর্ব বর্ধমান: সাত সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্তম্ভিত মন্তেশ্বর থানা এলাকার গিরিনগর। শুক্রবার সকালেই এক যাত্রীবোঝাই বাস এবং দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম অন্তত পাঁচজন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি সরাসরি রাস্তার ধারে থাকা একটি বাড়ির মধ্যে ঢুকে যায়। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটা নাগাদ কাইগ্রাম থেকে মেমারিমুখী একটি যাত্রীবোঝাই বাস বিপরীত দিক থেকে আসা কুসুমগ্রাম-মুখী ট্রাকের মুখোমুখি ধাক্কায় নিয়ন্ত্রণ হারায়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, বাসটি রাস্তা থেকে ছিটকে একটি বাড়ির বারান্দা ভেঙে ভিতরে ঢুকে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় রাস্তা প্রায় ফাঁকা থাকলেও ট্রাকটির গতি ছিল অত্যন্ত বেশি। ফলে ধাক্কা খাওয়ার পর বাসটির চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন।

Advertisements
Call Advertisement Banner

অন্য দিকে খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয়রা ও পুলিশ মিলে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গিরিনগর এলাকায় প্রায়ই অতিরিক্ত গতিতে ট্রাক চলাচল করে, অথচ রাস্তার পাশে কোনও গার্ডরেল বা ব্যারিকেড নেই। তাঁদের দাবি, এই দুর্ঘটনা প্রশাসনের উদাসীনতারই ফল।

Advertisements

পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে বাস ও ট্রাক দু’টিকেই আটক করেছে। চালক এবং খালাসির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ।

এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, “অল্পের জন্য বড় বিপর্যয় এড়ানো গেছে, বাসটা যদি আরও একটু ভেতরে ঢুকে যেত, গোটা বাড়িটাই ধসে পড়ত।”

WhatsApp Channel Join Now
Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...