নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা চেকিং চলাকালীন উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। তমলুক থানার অন্তর্গত নিকাশি বাজার এলাকায় শুক্রবার একটি প্রাইভেট গাড়ি থেকে প্রায় ১ কোটি টাকা উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের প্রাক্কালে রাস্তায় রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি চলছে। সেই সময় নিকাশি বাজারের কাছে একটি সন্দেহজনক গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়।

Advertisements
Call Advertisement Banner

গাড়িতে থাকা দুই ব্যক্তি নিজেদের ব্যাংক কর্মী বলে দাবি করেন। তাঁদের বক্তব্য, এই টাকা Tamluk Ghatal Central Co-operative Bank-এর। যদিও তাঁরা পরিচয়পত্র দেখাতে পারলেও টাকার বৈধ নথি বা পরিবহণ সংক্রান্ত কোনও সঠিক কাগজপত্র দেখাতে পারেননি।

এরপরই কেন্দ্রীয় বাহিনীর তরফে ওই টাকা বাজেয়াপ্ত করা হয়। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যান সহ একাধিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। তাঁরাও কিছু নথি দেখালেও প্রাথমিকভাবে তা সন্তোষজনক বলে মনে হয়নি বলে সূত্রের খবর।

Advertisements

আসন্ন West Bengal Assembly Election 2026-এর আগে এই ধরনের বিপুল নগদ উদ্ধারের ঘটনায় প্রশাসনের ভূমিকা ও তদন্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার, এই টাকার উৎস ও ব্যবহার নিয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...

গোপীবল্লভপুরে তৃণমূলে ধাক্কা, দেড়শো পরিবার বিজেপিতে যোগ

Gopiballavpur: ভোট যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে জঙ্গলমহলের...