নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন! পঞ্চায়েত সমিতির সদস্যার তৃণমূলে যোগ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Nandigram: বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ফের রাজনৈতিক দলবদলের ঘটনা সামনে এল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সদস্যা মধুশ্রী দাস মাইতি।

শুক্রবার তমলুকের নিমতৌড়িতে তৃণমূলের জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের পতাকা তুলে নেন তিনি। তৃণমূলের জেলা সভাপতি Sujit Roy এবং হলদিয়ার তৃণমূল বিধায়কের উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। এদিন নন্দীগ্রাম ২ ব্লকের তৃণমূল নেতৃত্বও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতিতে বর্তমানে বিজেপির ১৪টি আসন এবং তৃণমূলের ৭টি আসন রয়েছে। মধুশ্রীর দলবদলে আপাতত পঞ্চায়েত সমিতির সমীকরণে বড় পরিবর্তন না হলেও আগামী নির্বাচনের আগে গেরুয়া শিবিরে ভাঙন ধরতে পারে বলে দাবি তৃণমূলের।

Advertisements
Call Advertisement Banner

মধুশ্রী দাস মাইতির দাবি, বিজেপির পঞ্চায়েত সদস্য থাকাকালীন তিনি কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেননি। সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় বলেন, “নন্দীগ্রাম জুড়ে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে। পঞ্চায়েত স্তর থেকেই মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন। আগামী কয়েক দিনের মধ্যেই আরও বড় যোগদান দেখা যাবে।”

Advertisements

তবে এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, লোভ দেখিয়েই তৃণমূল এই ধরনের যোগদান করাচ্ছে এবং এতে দলের সংগঠনে কোনও প্রভাব পড়বে না।

বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...