ভোটের সময় বাড়িতে আত্মীয় রাখা যাবে না! নির্বাচন কমিশনের কড়া নিষেধাজ্ঞা

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বিধানসভা নির্বাচনের ঠিক দু’দিন আগে নজিরবিহীন কড়াকড়ি জারি করল Election Commission of India। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার বহুতল আবাসনগুলিতে ‘বহিরাগত’দের প্রবেশ ও অবস্থান নিয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোট চলাকালীন শুধুমাত্র সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নথিভুক্ত ভোটাররাই ওই আবাসনে থাকতে পারবেন। কোনও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা ভিন রাজ্য থেকে আসা কেউ সেখানে অবস্থান করলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। অনেক আবাসনের ভিতরেই ভোটকেন্দ্র থাকায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

এই নির্দেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একাংশ মনে করছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এমন পদক্ষেপ জরুরি, আবার অন্যদের মতে এটি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। অনেকেই প্রশ্ন তুলছেন, বাইরে থেকে পরিবারের কেউ এলে তাঁরা কি নিজের বাড়িতে থাকতে পারবেন না, তাঁদের কি বাধ্য হয়ে হোটেলে উঠতে হবে—এই বিষয়ে প্রশাসনের তরফে এখনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। ইতিমধ্যেই পুলিশকে প্রতিটি আবাসনের ‘গেস্ট রেজিস্টার’ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে বাড়ি বাড়ি তল্লাশি বা গেটে কড়া নজরদারির ইঙ্গিত মিলেছে। আসন্ন West Bengal Assembly Election 2026-এর আগে নির্বাচন কমিশনের এই কড়াকড়ি কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Advertisements
Advertisements
Call Advertisement Banner

WhatsApp Channel Join Now
Priti
Priti
"নিউজ কন্টেন্ট লেখা আমার পেশা, কিন্তু প্রতিটি গল্পে আমি নিজের সৃজনশীল স্পর্শ রাখতে চেষ্টা করি। তথ্যের প্রতি যত্ন এবং শব্দের প্রতি ভালোবাসাই আমার শক্তি।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

DA কার্যকর নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল মমতার

DA News: বাজেটে ঘোষিত রাজ্য সরকারি কর্মীদের অতিরিক্ত ৪...

বাইক বন্ধের নির্দেশে ক্ষুব্ধ মমতা! “গরিব মানুষ খাবে কী?”...

অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কড়া নির্দেশ জারি...

ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামে তৃণমূল নেতা গ্রেফতার

ভোটের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, তার আগেই উত্তপ্ত...

ঝাড়গ্রামে প্রচারের মাঝে রাস্তার দোকানে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী

রাজনীতির উত্তাপ যখন চরমে, তখনই একেবারে অন্য মেজাজে ধরা...

নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি থেকে তাজা বোমা...

বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল Nandigram। তাজা...

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...