ঝাড়গ্রামে প্রচারের মাঝে রাস্তার দোকানে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজনীতির উত্তাপ যখন চরমে, তখনই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী Narendra Modi। West Bengal Assembly Election 2026-এর প্রচারের মাঝে হঠাৎ করেই ঝাড়গ্রামের রাস্তায় একটি ঝালমুড়ির দোকানে ঢুকে পড়লেন তিনি। আর সেই মুহূর্তই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা শেষে হেলিপ্যাডে ফেরার পথে রাজ কলেজ মোড়ে আচমকা গাড়ি থামিয়ে দেন প্রধানমন্ত্রী। এরপর একটি রাস্তার ধারের দোকান থেকে কিনে নেন বাঙালির অতি পরিচিত খাবার—Jhalmuri।

দোকানি যখন জিজ্ঞেস করেন, তিনি পেঁয়াজ খান কি না—তখন মোদীর মজাদার জবাব, “পেঁয়াজ খাতে হ্যায়, লেকিন দিমাগ নেহি খাতে হ্যায়।” অর্থাৎ, পেঁয়াজ খান, কিন্তু মাথা খান না! এই কথাতেই উপস্থিত সকলের মুখে ফুটে ওঠে হাসি।

Advertisements
Call Advertisement Banner

এরপর বেশ স্বাভাবিকভাবেই ঝালমুড়ি খেতে খেতে আশেপাশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। শুধু নিজে খেয়েই থামেননি, পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন শিশু ও স্থানীয়দের সঙ্গেও সেই মুড়ি ভাগ করে নেন।

এই দৃশ্য দেখে যেমন অবাক হয়েছেন সাধারণ মানুষ, তেমনই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই প্রধানমন্ত্রীর এই ‘ঘরোয়া’ মুহূর্তের প্রশংসা করছেন।

Advertisements

তবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোরও। বিরোধীদের একাংশ একে ‘গিমিক’ বলে কটাক্ষ করেছে। যদিও সমর্থকদের দাবি, বাংলার মাটি ও সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপনেরই এক সহজ চেষ্টা এটি।

বাংলার রাজনীতিতে চা, চপ, মুড়ির মতো খাবার বরাবরই প্রচারের অংশ হয়ে উঠেছে। কখনও Mamata Banerjee-কে দেখা গিয়েছে চা বানাতে বা চপ ভাজতে। আর এবার সেই তালিকায় নতুন সংযোজন মোদীর ‘ঝালমুড়ি মুহূর্ত’।

সব মিলিয়ে, ভোটের উত্তাপে এই ছোট্ট বিরতি যেন খানিকটা হালকা হাওয়া এনে দিল। এখন দেখার, এই ‘মুড়ি কূটনীতি’ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে।

WhatsApp Channel Join Now
Rekha
Rekha
ঘুম ভাঙলেই খবর, শোবার আগে আবার খবর – এইভাবেই দিনের শুরু ও শেষ। আমি, The Medinipur Times-এর Content Creator। স্থানীয় সংবাদদাতা ও তথ্যদাতাদের মাধ্যমে ঝাড়গ্রাম ও মেদিনীপুরের খবর, ট্রেন্ডিং আপডেট, ভাইরাল গল্প এবং আলোচিত ঘটনাগুলো পাঠকের কাছে পৌঁছে দিই। রাজনীতি, কূটনীতি, আন্তর্জাতিক সংবাদ সবই চোখে রাখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়ি থেকে তাজা বোমা...

বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল Nandigram। তাজা...

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...