নাবালিকার এক, না একাধিক ‘স্বামী’? প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দু’দু’টি ‘বিয়ে’, অথচ মেয়ের বয়স মাত্র ১৬ বছর! দিব্যি সংসার করছিল ওই কিশোরী। ঘুণাক্ষরেও কেউ কিছু টের পায়নি। কিন্তু আচমকা প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার পরই ফাঁস হল বিস্ফোরক সত্যি — নাবালিকা ওই বধূর রয়েছে এক নয়, দু’জন স্বামী! আর সেই খবর প্রকাশ্যে আসতেই তাদের ঠাঁই শ্রীঘরে।

ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে। পুলিশ সূত্রের খবর, দিন পনেরো আগে হাসিমপুরের এক যুবকের সঙ্গে ওই নাবালিকার ‘বিয়ে’ হয়। গোপনে সংসার করছিল তারা। কিন্তু হঠাৎই পুলিশ জানতে পারে, মেয়েটির বয়স ১৮ নয়, মাত্র ১৬। খবর পেয়ে শনিবার কেশিয়াড়ি থানার পুলিশ ও চাইল্ড প্রোটেকশন অফিসাররা ছুটে যান মেয়েটির বাড়িতে। দেখা যায়, কাগজপত্র অনুযায়ী সে একেবারেই নাবালিকা। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হতেই বেরিয়ে পড়ে আরও ভয়ানক তথ্য।

নাবালিকা পুলিশের সামনে স্বীকার করে, বছর দুয়েক আগে তার বাবা-মা তাকে বিয়ে দিয়েছিলেন ঝাড়গ্রামের বেলিয়াবেড়ার এক যুবকের সঙ্গে। সে সময় সে ছিল অষ্টম শ্রেণির ছাত্রী। কিন্তু সেই সময় থেকেই সে প্রেম করত হাসিমপুরের বর্তমান ‘স্বামী’-র সঙ্গে। বিয়ের পরেও প্রেমিকের সঙ্গে যোগাযোগ ছিল, আর শেষে একদিন সোজা তার কাছেই চলে আসে সে।

সব জেনে প্রথম ‘স্বামী’-কেও আটক করে কেশিয়াড়ি থানায় নিয়ে আসে পুলিশ। এরপর দু’জনের বিরুদ্ধেই পকসো ধারায় মামলা রুজু করে গ্রেফতার হয়। এবং রবিবার আদালতে তোলা হলে বিচারক চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নাবালিকাকে পাঠানো হয়েছে হোমে। নেওয়া হয়েছে গোপন জবানবন্দিও।

এই ঘটনায় ফের একবার বাল্যবিবাহ রোধে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু এই কিশোরীই নয়, এর আগেও জেলার একাধিক ব্লকে অন্তঃসত্ত্বা নাবালিকাদের খোঁজ মিলেছে। পুষ্টিকর খাবারের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেলে খাবার দিতে অস্বীকার করেন কর্মীরা। সেখান থেকেই ফাঁস হয় নাবালিকাদের পরিচয়।

চাইল্ড প্রোটেকশন কমিটি, কন্যাশ্রী ক্লাব, সচেতনতা শিবির — সবই আছে, তবু কেন রোখা যাচ্ছে না বাল্যবিবাহ? প্রশ্ন উঠছে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...