খাকির আড়ালে মানবিক মুখ: শালবনিতে পুলিশের স্বাস্থ্য শিবিরে সেবার নজির

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নিজস্ব প্রতিনিধি, শালবনি: হাতে লাঠি বা বন্দুক নয়, স্টেথোস্কোপ আর ভালোবাসার ডালি নিয়ে এবার মানুষের দুয়ারে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শালবনিতে অনুষ্ঠিত স্বাস্থ্য শিবিরে উঠে এল পুলিশের এমনই এক মানবিক প্রতিচ্ছবি।

শালবনি থানার উদ্যোগে পাথরকুমকুমি লোধা শবর কমিউনিটি হলে আয়োজিত এই স্বাস্থ্য শিবির যেন উৎসবে পরিণত হয়েছিল। প্রত্যন্ত গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ এদিন অভিজ্ঞ চিকিৎসকদের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান। আয়োজকরা জানিয়েছেন, আইন-শৃঙ্খলার দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই আয়োজন। চিকিৎসা শেষে আগত সকলের জন্যই ছিল পুলিশি ব্যবস্থাপনায় পেটপুরে মধ্যাহ্নভোজের আয়োজন।

Advertisements
Call Advertisement Banner
খাকির আড়ালে মানবিক মুখ: শালবনিতে পুলিশের স্বাস্থ্য শিবিরে সেবার নজির
খাকির আড়ালে মানবিক মুখ: শালবনিতে পুলিশের স্বাস্থ্য শিবিরে সেবার নজির 5

এই মহতী উদ্যোগে শামিল হতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জী সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

Advertisements
খাকির আড়ালে মানবিক মুখ: শালবনিতে পুলিশের স্বাস্থ্য শিবিরে সেবার নজির
খাকির আড়ালে মানবিক মুখ: শালবনিতে পুলিশের স্বাস্থ্য শিবিরে সেবার নজির 6

পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী তাঁর বক্তব্যে স্বাস্থ্য সচেতনতার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, পুলিশ শুধু শাসনের জন্য নয়, প্রয়োজনে সেবার হাত বাড়িয়ে দিতেও সর্বদা প্রস্তুত। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই ভূমিকায় আপ্লুত। তাঁদের মতে, এই ধরনের উদ্যোগ পুলিশ ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব কমিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলবে।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...