ফুটবল ম্যাচ চলাকালীন ভেঙে পড়ল কৃত্রিম গ্যালারি, অল্পের জন্য রক্ষা শতাধিক দর্শকের

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

গড়বেতা: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের নবকোলা ফুটবল মাঠে বৃহস্পতিবার বিকেলে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ফুটবল ম্যাচ চলাকালীন মানুষের চাপে ভেঙে পড়ল আজাদিয়া ক্লাবের তৈরি কৃত্রিম গ্যালারি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শতাধিক দর্শক।

স্থানীয় সূত্রে খবর, নবকোলার আজাদিয়া ক্লাবের আয়োজিত ফুটবল প্রতিযোগিতা দেখতে এদিন মাঠে ভিড় জমায় কয়েক হাজার মানুষ। ক্লাব কর্তৃপক্ষের অনুমান ছিল প্রায় ১২ থেকে ১৫ হাজার মানুষের সমাগম হবে। কিন্তু বাস্তবে দর্শকসংখ্যা ২৫ থেকে ৩০ হাজারেরও বেশি হয়ে যায়। হঠাৎ অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে বাঁশ ও কাঠের তৈরি কৃত্রিম গ্যালারির একাংশ ভেঙে পড়ে। মুহূর্তে চিৎকার, ধাক্কাধাক্কিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে গোটা মাঠে।

Advertisements
Call Advertisement Banner

চোখের সামনে এমন ঘটনা দেখে আতঙ্কে দৌড়ে যান স্থানীয় বাসিন্দারা। আহত কয়েকজনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সৌভাগ্যবশত বড়সড় বিপর্যয় ঘটেনি, তবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisements

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...