ময়নায় ভোট প্রচারে গিয়ে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক দিন্দা

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Moyna: ভোটের মুখে প্রচারে নেমেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন ময়না বিধানসভার বিজেপি প্রার্থী Ashok Dinda। রবিবার সকালে প্রচারে বেরিয়ে তমলুক ব্লকের নীলকুন্ঠ্যা গ্রাম পঞ্চায়েত এলাকার হরশংকর গড়কিল্লা বাজারে পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন তাঁকে।

অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে না। সেই ক্ষোভই উগরে দেন স্থানীয় মানুষজন। তাঁদের প্রশ্ন, “আমরা অভিযোগ জানাবো কোথায়? গ্রাম পঞ্চায়েতে বলা যায় না, ব্লকেও কাজ হচ্ছে না, আপনাকেও পাওয়া যায় না।”

Advertisements
Call Advertisement Banner

এই পরিস্থিতিতে বিজেপি প্রার্থী অশোক দিন্দা জানান, সব সমস্যার সমাধান তাঁর একার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, “আমাদের হাতে সব ক্ষমতা নেই। গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, সেখানে অভিযোগ জানান। প্রয়োজনে আমার বিধায়ক কার্যালয়ে আসুন।”

তিনি আরও বলেন, এলাকায় বিজেপির মাত্র দু’জন গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন, ফলে প্রশাসনিকভাবে অনেক ক্ষেত্রেই তাঁদের সীমাবদ্ধতা রয়েছে।

Advertisements

যদিও এই ঘটনার পর পরিস্থিতি সামাল দিয়ে তিনি পুনরায় প্রচারে মন দেন। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ চালান এবং ভোটের আবেদন জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের সরাসরি ক্ষোভ প্রকাশ ভোটের ফলাফলেও প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের প্রত্যাশা এবং বাস্তব সমস্যার প্রতিফলনই এই ঘটনার মাধ্যমে সামনে এসেছে বলে মত তাঁদের।

WhatsApp Channel Join Now
Rupa
Rupa
"পরিবারের খুশি ও সংসারের দায়িত্বের সঙ্গে খবর ও গল্প লিখি। তথ্য ও ভালোবাসা দুইই আমার জীবনের অংশ।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সন্ধ্যায় সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদী, থাকবেন না...

পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির প্রভাব নিয়ে দেশের শীর্ষ...

যুবসাথীর টাকা পাননি, কবে পাবেন বকেয়া? মুখ খুললেন খোদ...

Yubasathi: যুবসাথী প্রকল্পে আবেদন করেও এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা...

ফেসবুকে আলাপ, ঘর ছেড়ে ভিন রাজ্যে! গাইঘাটায় উদ্ধার আসামের...

ফেসবুকে আলাপ থেকে সম্পর্ক, আর সেই সূত্র ধরেই ঘর...

প্রেমের টানে ফের প্রেমিকের দুয়ারে নাবালিকা! পুরনো আতঙ্কে ‘হবু...

Sabang: প্রেম নাকি অন্ধ! সে সমাজ, নিয়মকানুন, এমনকী বয়সেরও...

২৫টি পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

West Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়...

সবংয়ে নাকা চেকিংয়ে ধরা পড়ল গোপন বিয়ে, নাবালিকা কনেকে...

ভোটের আগে কড়া নজরদারিতে ছিল পুলিশ। আর সেই নাকা...

Live: Dear Lottery Sambad 24.03.26 – আজকের ডিয়ার লটারি সংবাদ...

Lottery Sambad 24 03 26: আপনি কি আজকের নাগাল্যান্ড...