তৃণমূল বুথ সভাপতির উপস্থিতিতে SIR ফর্ম বিলি, চাঞ্চল্য ডেবরার হরিদ্রাপাঠে!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের হরিদ্রাপাঠ গ্রাম আজ সকালে কার্যত রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতির উপস্থিতিতে SIR ফর্ম বিতরণ করেছেন এক BLO (Booth Level Officer)। ঘটনাটি শনিবার সকালবেলায় ঘটেছে ৩ নম্বর সত্যপুর অঞ্চলের হরিদ্রাপাঠ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, BLO সঞ্জয় কুইলাকে ফর্ম বিলি করতে দেখা যায় এক বাড়িতে, এবং সেই সময় পাশে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বুথ সভাপতি। কয়েকজন যুবক ঘটনাস্থল থেকে মোবাইলে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও, এবং ওই ভিডিও ঘিরে উত্তপ্ত হয় রাজনৈতিক পরিবেশ।

Advertisements
Call Advertisement Banner

এই বিষয়ে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শুকেস সরেন বলেন, “SIR প্রক্রিয়াকে তৃণমূলের পক্ষে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। এটি নির্বাচন কমিশনের নির্দেশের সরাসরি লঙ্ঘন। আমরা এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাব।”

অন্যদিকে, অভিযুক্ত BLO সঞ্জয় কুইলা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কমিশনের নির্দেশ মতোই কাজ করছি। কেউ আমার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে প্রচার চালাচ্ছে।”

Advertisements

তবে এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, বিষয়টি নজরে এসেছে স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষেরও। তারা ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...