শুধু সবং আর পিংলাতেই উন্নয়ন! ডেবরা কেনো নয়? বিস্ফোরক মন্তব্য তৃণমূল অঞ্চল সভাপতির!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অমিত খিলাড়ি, ডেবরা— পশ্চিম মেদিনীপুরে কি উন্নয়নের বন্যা বইছে শুধুমাত্র সবং আর পিংলাতে? ডেবরায় কেনো নয়? এমনই বিস্ফোরক অভিযোগ এবার সামনে আনলেন তৃণমূলেরই এক অঞ্চল সভাপতি!

ঘটনা ডেবরা ব্লকের ৩ নম্বর সত্যপুর অঞ্চলে, প্রসঙ্গত তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন বেরা প্রকাশ্যে এমনি প্রশ্ন তুলেছেন নিজের দলের দিকেই। এই নিয়ে তিনি সোস্যাল মিডিয়ায় একটি পোস্টে স্পষ্ট লিখেছেন— “আজ এক বছর যাবৎ দেখছি, টেন্ডার চেক করলেই, শুধু সবং আর সবং, আর পিংলা আর পিংলা,, আমার ডেবরা ব্লকে কাজ নেই, আমার জেলা পরিষদ এর মেম্বার রা কি করছেন, তা নিয়ে আমি খুব চিন্তার মধ্যেই আছি, আর সত্যপুর অঞ্চল অঞ্চল থেকে যাকে ৫,০০০ ভোটে লিড দিয়ে, শান্তি দিদিমনি কে জেলার আসনে বসালাম, উনাকে সরজ্ঞা ICDS এর মাত্র দশ বারো লাখ টাকার রাস্তাটি করার কথা বলতে, উনি বললেন টাকা নেই, টাকা যে কোথায় জানিনা বাবা, কাজ হবে না,,,,, শুধুই ভোট চাই,,, তোমাদের শুধুই ভোট দাও,,,,” এবং তিনি ওই এলাকা থেকে নির্বাচিত তৃণমূলের জেলা পরিষদের মেম্বার তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিশু ও নারী কর্মাধ্যক্ষ শান্তি টুডুর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।

Advertisements
Call Advertisement Banner
শুধু সবং আর পিংলাতেই উন্নয়ন! ডেবরা কেনো নয়? বিস্ফোরক মন্তব্য তৃণমূল অঞ্চল সভাপতির!
তৃণমূল অঞ্চল সভাপতি চন্দন বেরা সোস্যাল মিডিয়ায় পোস্ট

এই পোস্টকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা রাজনীতিতে, তৃণমূলের অন্দরের ক্ষোভ এবার যেন ফুঁসে উঠছে সোস্যাল মিডিয়াতেই। উল্লেখ্য, সবং রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া-র গড় হিসেবে পরিচিত, আর পিংলা অজিত মাইতি-র এলাকা, যিনি বর্তমানে পিংলার বিধায়ক এবং ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি।

ওপরদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই মন্তব্য প্রমাণ করে দিচ্ছে যে— উন্নয়নের নামে প্রকৃতপক্ষে পক্ষপাতদুষ্ট রাজনীতি হচ্ছে। জেলা পরিষদ থেকে শুরু করে ব্লক স্তরের নেতাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসে ভেতরের ক্ষোভ ধামাচাপা দেওয়া যাচ্ছে না আর।

Advertisements

আবার অনেকেই প্রশ্ন তুলছেন, জেলা পরিষদের বরাদ্দ কি সব ব্লকে সমানভাবে পৌঁছচ্ছে? নাকি শুধু প্রভাবশালী নেতাদের এলাকাতেই নজর পড়ছে প্রশাসনের? সোস্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অবশ্য চন্দন বেরা নিজে এখনও তাঁর এই পোস্টের পরিপ্রেক্ষিতে কোনও সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দেননি।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সন্ধ্যায় সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদী, থাকবেন না...

পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির প্রভাব নিয়ে দেশের শীর্ষ...

যুবসাথীর টাকা পাননি, কবে পাবেন বকেয়া? মুখ খুললেন খোদ...

Yubasathi: যুবসাথী প্রকল্পে আবেদন করেও এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা...

ফেসবুকে আলাপ, ঘর ছেড়ে ভিন রাজ্যে! গাইঘাটায় উদ্ধার আসামের...

ফেসবুকে আলাপ থেকে সম্পর্ক, আর সেই সূত্র ধরেই ঘর...

প্রেমের টানে ফের প্রেমিকের দুয়ারে নাবালিকা! পুরনো আতঙ্কে ‘হবু...

Sabang: প্রেম নাকি অন্ধ! সে সমাজ, নিয়মকানুন, এমনকী বয়সেরও...

২৫টি পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

West Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়...

সবংয়ে নাকা চেকিংয়ে ধরা পড়ল গোপন বিয়ে, নাবালিকা কনেকে...

ভোটের আগে কড়া নজরদারিতে ছিল পুলিশ। আর সেই নাকা...

Live: Dear Lottery Sambad 24.03.26 – আজকের ডিয়ার লটারি সংবাদ...

Lottery Sambad 24 03 26: আপনি কি আজকের নাগাল্যান্ড...