Debra: হাড়কাঁপানো শীতে মানবিক ছবি ডেবরায়, গভীর রাতে ফুটপাথে ঘুরে কম্বল বিলি তৃণমূল নেতার

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Debra: হাড়কাঁপানো শীতে জবুথবু গোটা জেলা। পারদ নেমে গিয়েছে ৮ ডিগ্রিরও নিচে। এমন পরিস্থিতিতে যখন মানুষ লেপ-কম্বলের উষ্ণতায় ঘুমোতে ব্যস্ত, ঠিক তখনই গভীর রাতে এক অন্য ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। রাজনৈতিক কর্মসূচি নয়, প্রচার নয়—বরং শীতে কাঁপতে থাকা ফুটপাথের মানুষগুলোর পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ।

ঘড়ির কাঁটা তখন গভীর রাত ছুঁইছুঁই। চারপাশ কুয়াশায় মোড়া, রাস্তাঘাট প্রায় জনশূন্য। উত্তুরে হাওয়ায় কনকনে ঠান্ডা। সেই সময় হাতে একগাদা কম্বল নিয়ে সঙ্গীদের সঙ্গে রাস্তায় নামেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর।

Advertisements
Call Advertisement Banner

গন্তব্য ছিল ডেবরা বাজার, আশারী বাজার, বালিচক ও রাধামোহনপুর স্টেশন চত্বর সহ বিভিন্ন এলাকা। যেখানে রাতের অন্ধকারে ফুটপাথ কিংবা স্টেশন চত্বরে আশ্রয় নেন সমাজের অবহেলিত, ভবঘুরে মানুষজন। সন্ধ্যার ভিড়ে যাঁদের দেখা মেলে না, তাঁদের খুঁজতেই বেছে নেওয়া হয়েছিল গভীর রাতের সময়।

কেউ ছেঁড়া কাঁথায় জড়িয়ে শীত কাটানোর চেষ্টা করছেন, কারও শরীরে নেই ঠিকঠাক শীতবস্ত্র। সেই মানুষগুলোর কাছে নিজে হাতে পৌঁছে দেওয়া হয় নতুন কম্বল। প্রায় ১০০ জন ভবঘুরে ও অসহায় মানুষের গায়ে উষ্ণতার পরশ তুলে দেন প্রদীপ কর।

Advertisements

রাজনীতি রাজনীতির জায়গায় থাকলেও, এমন হাড়হিম করা শীতে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রদীপ করের এই কাজ আবারও মনে করিয়ে দিল—সব কিছুর ঊর্ধ্বে মানুষই শেষ কথা।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...