“আমাকে প্রেগনেন্ট বানান” এমনই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে ১১ লক্ষ টাকা খোয়ালেন এক যুবক

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Get Me Pregnant: “আমাকে মা (প্রেগনেন্ট) হতে সাহায্য করুন, মোটা টাকা পুরস্কার পাবেন”—এমন বিজ্ঞাপন দেখে ফাঁদে পা দিলেন এক যুবক। আর সেই ফাঁদে পা দিয়েই খোয়ালেন পুরো ১১ লক্ষ টাকা! মহারাষ্ট্রের পুণে শহর থেকে উঠে এসেছে এই চাঞ্চল্যকর ঘটনাটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইনে একটি বিজ্ঞাপন দেখেন পুণের ওই যুবক, যেখানে লেখা ছিল—‘আমাকে মা বানাতে পারেন এমন পুরুষের খোঁজে’। কৌতূহলবশত ওই বিজ্ঞাপনে সাড়া দেন তিনি। এর পরেই তাঁর কাছে আসে একটি ভিডিও বার্তা, যেখানে এক মহিলা আবেগভরে সন্তানধারণে সাহায্যের আবেদন করেন “আমাকে মা হতে সাহায্য করুন”।

এর পর থেকে শুরু হয় যোগাযোগ। প্রতারণার শিকার যুবকের অভিযোগ, তাঁকে জানানো হয়—ওই মহিলাকে মা হতে সাহায্য করতে পারলে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। কিন্তু শর্ত হিসাবে জানানো হয়, আগে কয়েকটি “প্যাকেজ” কিনতে হবে। রেজিস্ট্রেশন ফি, মেম্বারশিপ ফি, গোপনীয়তা চুক্তি ফি, প্রক্রিয়াগত খরচ—এই সব নানা অজুহাতে ধাপে ধাপে পুরো ১১ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

যখন তিনি টাকা পাঠাতে পাঠাতে বিপুল ক্ষতির মুখে পড়েন, তখনই বিষয়টি তাঁর সন্দেহের মনে হয়। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে পুণে পুলিশের সিনিয়র অফিসার চন্দ্রশেখর সাওয়ন্ত জানান, “নানান নাম করে ধাপে ধাপে টাকা নেওয়া হয়েছে। প্রতারকরা অনলাইন ট্রান্সফারের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। পুরো ঘটনার সাইবার ট্রেইল খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে একটি বড় চক্র কাজ করছে বলে আমাদের প্রাথমিক অনুমান।”

আরো পুলিশের তদন্তে জানা গিয়েছে, এটাই প্রথম নয়। ২০২২ সালে ‘প্রেগন্যান্ট জব সার্ভিস’ এবং ‘প্লেবয় সার্ভিস’-এর নামে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়েছিল এমনই প্রতারণার জাল। সেই চক্রই আবারও সক্রিয় হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এই ধরনের বিজ্ঞাপনে কখনই সাড়া দেওয়া উচিত নয়। কেউ টাকা চাইলেই বা ব্যক্তিগত তথ্য চাইলে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে।

২০২২–২৩ সালে বিহারের নওয়াদা থেকে ছড়িয়েছিল ‘All India Pregnant Job Service’ নামের প্রতারণা চক্র। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই বিজ্ঞাপন দেওয়া হতো। টার্গেট করা হতো বেকার ও আর্থিক সঙ্কটে থাকা যুবক-যুবতীদের। প্রতিশ্রুতি দেওয়া হতো লাখো টাকার, আর বিনিময়ে নেওয়া হতো প্যান, আধার, ছবি, রেজিস্ট্রেশন ফি, কর বাবদ নানা অঙ্কের টাকা।

তদন্তকারীদের মতে, এবারও সেই পুরোনো চক্রই নতুন মোড়কে সক্রিয় হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত একাধিক সন্দেহভাজন অ্যাকাউন্ট ও ওয়ালেটের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।

WhatsApp Channel Join Now
Kartick
Kartick
আমি Kartick Khilari – একজন পেশাদার Content Creator ও Digital Writer। আমি মূলত Trending News, Viral খবর, Breaking Updates এবং চলতি সময়ের আলোচিত বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করি। আমার লক্ষ্য হলো পাঠকদেরকে সবসময় সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য ট্রেন্ডিং তথ্য পৌঁছে দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...