৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাওড়ার বাগনান থানার এক অনন্য উদ্যোগ নজর কাড়ল স্থানীয়দের। বাগনান থানার ভারপ্রাপ্ত আইসি অভিজিৎ দাসের নেতৃত্বে এবং বাগনান বিধানসভার বিধায়ক অরুনাভ সেনের উপস্থিতিতে শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বাগনানের একটি বেসরকারি স্কুল প্রাঙ্গণে।
প্রথমে বাগনান থানার আইসি ও এলাকার বিধায়ক থানা থেকে বাইক রেলি করে স্কুলে যান। এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের নিয়ে আম গাছের চারা রোপণ করেন তিনি। এ ছাড়াও তিনি বৃক্ষরোপণের উপযোগিতা ও পরিবেশ রক্ষায় এর কতটা গুরুত্ব এই সম্পর্কে স্কুলের সমস্ত ছাত্র ছাত্রীদের বোঝান।

