সবংয়ের দশগ্রাম – অজানা স্বাধীনতা সংগ্রামী গোপাল দাস অধিকারীর কাহিনী

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিম মেদিনীপুর জেলার সবং মানেই মাদুর। মাদুর মানেই সবং—প্রচলিত এই কথাই যেন সবংয়ের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মাদুরের বাইরেও সবংয়ের রয়েছে অন্য গৌরবগাথা। এই মাটিতে জন্ম নিয়েছেন বহু স্বাধীনতা সংগ্রামী, যাদের নাম ইতিহাসের পাতায় থাকলেও আজকের প্রজন্মের অনেকেই তাদের চিনে না। আজ সেই অজানা ইতিহাসের পাতায় উঁকি দিলাম আমরা।

সবংয়ের এক প্রত্যন্ত গ্রাম দশগ্রাম। এখানকার মানুষ বলেন—“এই মাটি স্বাধীনতার মাটি, সাহিত্য-সংস্কৃতির মাটি।” সেই দশগ্রামেই, ১৯০১ সালের ১লা সেপ্টেম্বর জন্ম নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী তথা সবংয়ের প্রথম বিধায়ক গোপাল দাস অধিকারী।

Advertisements
Call Advertisement Banner

আজ আমরা পৌঁছে গিয়েছিলাম তাঁর বাড়িতে (স্বাধীনতা সংগ্রামী গোপাল দাস)। আমাদের সঙ্গে কথা বললেন গোপাল বাবুর ছেলে স্বরাজ দাস অধিকারী। তিনি আবেগ ভরা কণ্ঠে বললেন— “তখন আমার বয়স মাত্র পাঁচ বছর। বাবা-মায়ের হাত ধরে নৌকায় করে কেলেঘাই নদী পেরিয়ে গিয়েছিলাম মহিষাদলে। আর সেখানেই প্রথম দেখি মহাত্মা গান্ধীজি সুতো কাটছেন চরকায়। সৌভাগ্য হয়েছিল তাঁর সঙ্গে বসে প্রায় এক ঘণ্টা চরকা কাটার। এমনকি পুরষ্কারও পেয়েছিলাম তাঁর হাত থেকে।”

তিনি আরও জানান, “বাবা সারাজীবন ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়েছেন। ১৯৮৮ সালের ১লা সেপ্টেম্বর তিনি প্রয়াত হন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি স্বাধীনতার চেতনা বুকে ধারণ করেছিলেন।”

Advertisements

স্বাধীনতা সংগ্রামী গোপাল দাস অধিকারীর বাড়িতে এখনো রয়েছে তাঁর জীবনের বহু স্মৃতি। এই বিষয়ে স্বরাজ বাবু জানালেন, “একবার বিধানসভায় থাকার সময় আমাদের ঘরের বাড়িতে ভয়াবহ আগুন লাগে। আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় অনেক মূল্যবান ছবি, দলিল-দস্তাবেজ। কিছু যা বেঁচে গেছে, সেগুলো আজও বাড়ির দেওয়ালে টাঙানো রয়েছে। প্রতিটি ছবির সঙ্গেই জড়িয়ে আছে বাবার সংগ্রামের ইতিহাস।” আজও দশগ্রামের মানুষ গর্ব করে বলেন—“এই মাটি স্বাধীনতার মাটি, এই মাটি গোপাল দাস অধিকারীর মাটি।”

WhatsApp Channel Join Now
Sonali
Sonalihttp://Dey
"সংবাদ কেবল তথ্য নয়, মানুষের গল্পও। তাই প্রতিটি কন্টেন্টে পাঠকের সাথে সংযোগ স্থাপন করাই আমার লক্ষ্য।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...