সবংয়ে হনুমানের আক্রমনে আহত ICDS ছাত্র, হাসপাতালে ছুটলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সবং: শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নিশ্চিন্তা এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। বলপাই অঞ্চলের ICDS কেন্দ্রে গিয়েছিল পাঁচ বছরের অনিকেত গাজর। স্কুল ছুটি শেষে হাতে খিচুড়ি নিয়ে ফেরার পথে হঠাৎ কয়েকটি হনুমান ঘিরে ধরে তার উপর আক্রমণ চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হনুমানগুলি অনিকেতের হাত-পায়ে কামড়ে তার শরীর থেকে মাংস ছিঁড়ে নেয়।

অনিকেতের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স হাসপাতালে উপস্থিত হয়ে অনিকেতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

অবস্থার অবনতি হওয়ায় পরে শিশুটিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত অনিকেত বিপন্মুক্ত এবং চিকিৎসকদের নজরদারিতেই রয়েছে।

ঘটনায় নিশ্চিন্তা ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় প্রায়ই হনুমানদের আনাগোনা বেড়েছে। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ না নিলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...