পিংলার নয়াতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রী নিয়ে মিস্টি দোকানে ঢুকলো মারুতি, চাঞ্চল্য এলাকায়

নয়াবাজারে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীসহ মারুতি ঢুকল মিষ্টির দোকানে। অল্পের জন্য বড় বিপদ এড়াল।

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পিংলা: নিয়ন্ত্রন হারিয়ে যাত্রী নিয়ে মিস্টি দোকানে ঢুকলো মারুতি। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার নয়াবাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ওই মারুতি গাড়িটি পিংলার দিক থেকে জলচকের দিকে যাচ্ছিল। নয়াবাজারের কাছে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক।

প্রথমে রাস্তার ধারে থাকা একটি মাইলস্টোনে ধাক্কা মারে গাড়িটি। তারপর সোজা ঢুকে পড়ে একটি মিষ্টির দোকানে। দোকান ভেতর থেকে আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। গাড়িতে চালকসহ মোট তিনজন ছিলেন বলে জানা গিয়েছে।

পিংলার নয়াতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রী নিয়ে মিস্টি দোকানে ঢুকলো মারুতি, চাঞ্চল্য এলাকায়
পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খবর দেন থানায়। কিছুক্ষণের মধ্যে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইলস্টোনে ধাক্কা মারার পর গাড়ির গতি কিছুটা কমে যায়। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisements

Advertisements
Call Advertisement Banner

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

বাবার চিকিৎসার জন্য রিলস বানাচ্ছে ছোট্ট রানু, ভাইরাল ভিডিও

Viral News: আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম...

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়ায় দুঃখ প্রকাশ...

লোকসভায় Women Reservation Bill পাশ না হওয়ায় গভীর হতাশা...

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর: ২% DA বৃদ্ধি, বেতন-পেনশনে বাড়তি...

DA News: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড়সড়...

ডায়মন্ড হারবার থেকে পিংলা—মাথায় হস্তশিল্প নিয়ে পথচলা, জীবনসংগ্রামের অনন্য...

রোদ হোক বা বৃষ্টি—থামেন না তিনি। মাথায় রঙিন হস্তশিল্পের...

নাকা চেকিং এ উদ্ধার এক কোটি টাকা, শোরগোল তমলুকে

Tamluk: বিধানসভা ভোটের আগে কড়া নজরদারির মধ্যেই তমলুকে নাকা...

Samsung Galaxy S25 দামে বড় পতন, এখন 56,999 টাকায়

Samsung Galaxy S25: স্মার্টফোনের বাড়তি দামের বাজারে গ্রাহকদের জন্য...

‘এটা কাটতে পারব না’, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে...

তিনি এলেন, দেখলেন—আর অত্যন্ত সংযতভাবেই না বললেন। শ্রীনগরের কাশ্মীর...