ডেবরায় বেসরকারি প্যাথলজি সেন্টার থেকে হঠাৎ ধোঁয়া, আতঙ্কে বস্তিবাসীরা!

Follow
Follow
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অমিত খিলাড়ি, ডেবরা: হঠাৎ করে ধোঁয়ায় ঢেকে গেল ডেবরার একটি বেসরকারি প্যাথলজি সেন্টার। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে খবর, প্যাথলজি সেন্টারের ভেতর থেকে তীব্র গ্যাস বের হতে দেখা যায়। এই ধোঁয়ার প্রভাবে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েন ওই বেসরকারি প্যাথলজি সেন্টার পেছনে থাকা বস্তিবাসীরা।

তারপরই বস্তিবাসীরা একজোট হয়ে রীতিমতো লাঠি-সোটা নিয়ে প্যাথলজি সেন্টারের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

তবে প্যাথলজি সেন্টারের তরফে দাবি, ভয়ের কিছুই নেই। একটি নতুন মেশিন ইন্সটল করার সময় হিলিয়াম গ্যাস বের হয়েছিল। এই গ্যাসে মানুষের কোনো ক্ষতির আশঙ্কা নেই বলেই দাবি করেছেন স্ক্যান সেন্টারের আধিকারিকরা। যদিও বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন— “যদি ভয়ের কিছু না-ই থাকে তবে হঠাৎ এমন ধোঁয়া আর গ্যাস বেরোল কীভাবে?”

বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও, ঘটনার জেরে এলাকায় এখনও চাপা আতঙ্ক রয়ে গিয়েছে।

WhatsApp Channel Join Now
Amit
Amit
সাংবাদিকতার শুরু বছর পাঁচেক আগে। এই মুহূর্তে The Midnapore Times এর সিনিয়র এডিটর পদে কর্মরত। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার - ডেবরা, পিংলা ও সবং থানা এর সমস্ত খবর কভার করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফলো করুন
সর্বশেষ সংবাদ

সবংয়ে কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...

Sabang: পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের নীলা এলাকায় বুধবার গভীর...

ইনস্টাগ্রামে রেকর্ড মোদীর! ১০ কোটি ছুঁয়ে ইতিহাস! পিছিয়ে ট্রাম্প

বিশ্বমঞ্চে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র জনপ্রিয়তা নিয়ে নতুন মাইলস্টোন...

ডেবরার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা...

Debra news: পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের খানামোহন অঞ্চলের বালিবান্দা...

Yuvasathi: ‘যুবসাথী’তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ!

Yuvasathi: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’...

‘১.২০ কোটি নাম বাদ যাবে!’—SIR তালিকা নিয়ে আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভবানীপুরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে SIR প্রক্রিয়া নিয়ে...

কেলেঘাইয়ের চরে ‘নেশার সাম্রাজ্য’ ভাঙল পুলিশ! বিঘার পর বিঘা...

Patashpur: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত...

রাজ্যের প্রথম সৌরচালিত মাঝারি গভীর নলকূপের উদ্বোধন সবংয়ে, উপকৃত...

Sabang news: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলে...